Advertisement
E-Paper

টুকরো খবর

সেনসেক্স শৃঙ্গ ছোঁয়ার দিন সাত মাসের সর্বোচ্চ অঙ্কে পৌঁছে গেল টাকাও। সোমবার ডলারের সাপেক্ষে টাকার দর বেড়েছে ২২ পয়সা। ফলে লেনদেন শেষের পর মার্কিন মুদ্রার দাম আরও নেমে দাঁড়িয়েছে ৬০.৮৫ টাকায়। গত সাত মাসের মধ্যে টাকার এই দর সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে, ডলার ৬০-৬১ টাকায় নেমে আসার অন্যতম কারণ শেয়ার বাজারে বিদেশি লগ্নি সংস্থাগুলির বিপুল বিনিয়োগ।

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৪ ০৩:০১

ডলারের সাপেক্ষে সাত মাসে সর্বোচ্চ অঙ্কে পৌঁছল টাকা

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

সেনসেক্স শৃঙ্গ ছোঁয়ার দিন সাত মাসের সর্বোচ্চ অঙ্কে পৌঁছে গেল টাকাও। সোমবার ডলারের সাপেক্ষে টাকার দর বেড়েছে ২২ পয়সা। ফলে লেনদেন শেষের পর মার্কিন মুদ্রার দাম আরও নেমে দাঁড়িয়েছে ৬০.৮৫ টাকায়। গত সাত মাসের মধ্যে টাকার এই দর সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে, ডলার ৬০-৬১ টাকায় নেমে আসার অন্যতম কারণ শেয়ার বাজারে বিদেশি লগ্নি সংস্থাগুলির বিপুল বিনিয়োগ। কারণ, তারা ভারতের বাজারে লগ্নি বাড়ানোয় ডলার ঢুকছে হুহু করে। সাধারণত ওই সংস্থাগুলি এ দেশের বাজারে শেয়ার কিনতে বিদেশ থেকে ডলার আনে। এবং ব্যাঙ্ক মারফত তা বিক্রি করে সংগ্রহ করে টাকা। যা তারা লগ্নি করে বিভিন্ন শেয়ারে। ফলে এ দেশে ডলারের জোগান বেড়েছে। কমেছে তার দামও। যার দরুন মার্কিন মুদ্রার সাপেক্ষে ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে টাকা। তা ছাড়া, বিদেশি মুদ্রা বাজার সূত্রে খবর, বিশ্বের অন্য অনেক দেশের তুলনাতেই ভারতের ব্যাঙ্কে এখনও বেশি সুদ পাওয়া যাচ্ছে। যে কারণে এখানে ডলার পাঠানো বাড়িয়ে দিয়েছেন অনাবাসী ভারতীয়রা। যার ফলে, ডলার আসা অনেকটাই বেড়ে গিয়েছে তাঁদের কাছ থেকেও।

Advertisement

সহারার শুনানি পিছোল, জেলেই সুব্রত রায়

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়া নিয়ে চলা সহারা-সেবি মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর এর জেরে সংস্থার কর্ণধার সুব্রত রায়ের জেল থাকার মেয়াদ আরও বাড়ল। মঙ্গলবার শীর্ষ আদালতে বিচারপতি কে এস রাধাকৃষ্ণন এবং বিচারপতি জে এস খেহরের বিশেষ বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার এক নোটিসে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপাতত এই শুনানি স্থগিত রাখা রয়েছে। তবে কেন হঠাৎ এই শুনানি পিছিয়ে দেওয়া হল, তা বিবৃতিতে জানায়নি শীর্ষ আদালত। এ দিকে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে অবাক সহারা গোষ্ঠীর আইনজীবীরা। মঙ্গলবারের শুনানিতেই সুব্রত রায়কে পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।

ভোডাফোনের বিরুদ্ধে অভিযোগ

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

ভোডাফোনের বিরুদ্ধে বেআইনি ভাবে গ্রাহকদের গোপন তথ্য ব্রিটেনের সরকারি গোয়েন্দা সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়ার অভিযোগ আনল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়াটার্স (জি সি এইচ কিউ)-কে ভোডাফোন ও মার্কিন সংস্থা ভেরিজোন তাদের সমুদ্রের তলার কেব্ল ব্যবহারে ঢালাও অনুমতি দিয়েছে। যার মাধ্যমে ফোন, ইন্টারনেট-সহ বেশির ভাগ তথ্য আদানপ্রদান করা হয়। ফলে সেই সব তথ্য চাইলেই জিসিএইচকিউ-র হাতে যেতে পারে বলে অভিযোগ কেন্দ্রের। তবে অভিযোগ অস্বীকার করেছে ভোডাফোন। মন্তব্য করতে রাজি হয়নি জিসিএইচকিউ-ও।

লক্ষদ্বীপে পর্যটন উন্নয়নের উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

পর্যটনের পরিকাঠামো গড়তে কেন্দ্রশাসিত লক্ষদ্বীপের চার দ্বীপকে বেসরকারি হাতে দিতে চায় সেখানকার পর্যটন দফতর। এগুলি হল, থিন্নাকারা, বাঙ্গারাম, সুহেলি ও চেরিয়ান। মাস ছয়েকের মধ্যেই এর জন্য দরপত্র চাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা দফতর কর্তাদের। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর সেখানে পর্যটকের সংখ্যা ছিল প্রায় ৬,০০০। যার প্রায় ৩০% পশ্চিমবঙ্গ -সহ পূর্বাঞ্চলের। দফতরের অ্যাসিসট্যান্ট ডিরেক্টর এ এম হুসেন জানান, এক একটি দ্বীপে ওই ধরনের পরিকাঠামো গড়ার খরচ অনেক বেশি। তাই বেসরকারি উদ্যোগে পরিকাঠামো গড়ার কৌশল নেওয়া হয়েছে। তবে দ্বীপের নিয়ন্ত্রণ থাকবে সরকারি হাতেই।

কোটির গাড়িতে কেতার টহল। দুবাইয়ের রাস্তা জুড়ে পুলিশের টহলদার গাড়ির মিছিল।
প্রথমে বুগাত্তি, তার পর পোর্শে-পানামেরা, ল্যাম্বর্ঘিনি-অ্যাভেন্তাদর ও শেষে বেন্টলি। সবক’টিই
দুনিয়ার প্রথম সারির স্পোর্টস কার। দাম অন্তত কোটি টাকা। বৈভব তুলে ধরতে
ধনকুবেরদের এই সব গাড়িরই স্টিয়ারিং দুবাই পুলিশের হাতে। ছবি: এএফপি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy