Advertisement
E-Paper

ভারতে বাজার বাড়াতে হুন্ডাইয়ের বাজি এ বার কমপ্যাক্ট এসইউভি

বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এ বছরেই দুটি ছোট ‘কমপ্যাক্ট স্পোটর্স ইউটিলিটি ভেহিকল (এসইউভি)’ আনবে হুন্ডাই মোটর ইন্ডিয়া। এক সময়ে দেশে সাধারণ ছোট গাড়ির চাহিদা থাকলেও ধীরে ধীরে কমপ্যাক্ট এসইউভি-র জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে যুব সম্প্রদায় ঝুঁকছে সে দিকেই। কিন্তু কোরিয়ার এই গাড়ি সংস্থার ভাঁড়ারে সে ধরনের কোনও গাড়ি ছিল না। ফলে প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ছিল তারা। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টক্কর দিতেই এ বার এই ধরনের গাড়ি আনার পরিকল্পনা নিয়েছে তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১৭
শহরে ভার্না-র নয়া সংস্করণ। প্রদর্শনে শ্রীবাস্তব।

শহরে ভার্না-র নয়া সংস্করণ। প্রদর্শনে শ্রীবাস্তব।

বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এ বছরেই দুটি ছোট ‘কমপ্যাক্ট স্পোটর্স ইউটিলিটি ভেহিকল (এসইউভি)’ আনবে হুন্ডাই মোটর ইন্ডিয়া।

এক সময়ে দেশে সাধারণ ছোট গাড়ির চাহিদা থাকলেও ধীরে ধীরে কমপ্যাক্ট এসইউভি-র জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে যুব সম্প্রদায় ঝুঁকছে সে দিকেই। কিন্তু কোরিয়ার এই গাড়ি সংস্থার ভাঁড়ারে সে ধরনের কোনও গাড়ি ছিল না। ফলে প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ছিল তারা। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টক্কর দিতেই এ বার এই ধরনের গাড়ি আনার পরিকল্পনা নিয়েছে তারা। সম্প্রতি তাদের চালু গাড়ি ভার্না-র নয়া সংস্করণ কলকাতার বাজারে এনেছে সংস্থা। সেই উপলক্ষে অনুষ্ঠানের ফাঁকে সংস্থা-কর্তা রাকেশ শ্রীবাস্তব নতুন এসইউভি আনার কথা জানান।

চিনের বাজারে সংস্থার যে-কমপ্যাক্ট এসইউভি চলে সেটি হল আইএক্স২৫। সংশ্লিষ্ট মহলের খবর, সেটির আদলেই তৈরি হচ্ছে ভারতের বাজারের গাড়িটিও। তবে এ নিয়ে এ দিন মুখ খুলতে চাননি শ্রীবাস্তব। সংস্থার হিসেবে, এখন দেশের গাড়ি বাজারের ১৩-১৪% রয়েছে এসইউভি-র দখলে। তার মধ্যে মূল বাজার ছোট বা কমপ্যাক্ট এসইউভি-র। তাই তাঁরাও সেই বাজারকেই পাখির চোখ করছেন।

নতুন গাড়ির পাশাপাশি বাজার ধরে রাখতে পুরনো গাড়ির নতুন সংস্করণ আনার উপরও জোর দিচ্ছে হুন্ডাই। সেই সূত্রেই নতুন ভার্না গাড়ি এনেছে তারা। গাড়ি শিল্প সূত্রে খবর, ভার্না যে-ধরনের ‘সেডান’ গাড়ির বাজারের মধ্যে পড়ে, সেখানে আগে থেকেই আধিপত্য ছিল জাপানি সংস্থা হোন্ডা সিটি-র। এর উপর মারুতি-সুজুকি-র নয়া গাড়ি সিয়াজ বা ফোক্সভাগেনের ভেন্টো-র মতো গাড়িগুলি প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়েছে। তাই ভার্না-কেও নতুন রূপে ক্রেতাদের সামনে হাজির করেছে সংস্থা। কলকাতায় গাড়িটির দাম পড়ছে পেট্রোল সংস্করণ ৭.৯৫ থেকে ১০.৪৩ লক্ষ টাকা ও ডিজেল সংস্করণ ৯.১৯-১২.৫৩ লক্ষ টাকা।

গত বছরে ভারতে সব মিলিয়ে ৪.১১ লক্ষ গাড়ি বিক্রি করেছিল হুন্ডাই। বাজারে তাদের অংশীদারি ১৬.৩%, যা সংস্থার হিসেবে এখনও পর্যন্ত সর্বাধিক। শ্রীবাস্তব জানান, এ বছর তাঁরা অন্তত ১০% বিক্রি বৃদ্ধির আশা করছেন।

hyundai india hyundai compact suv
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy