Advertisement
E-Paper

শহরে শুরু বাণিজ্য মেলা

শুরু হল চতুর্দশ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। শুক্রবার সায়েন্স সিটিতে এই মেলার উদ্বোধন করে রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, ব্যবসায়িক কারণেই দেশ-বিদেশ থেকে বিভিন্ন সংস্থা কলকাতার এই মেলাকে বেছে নিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৫ ০২:৫১
সায়েন্স সিটিতে মেলার উদ্বোধনে রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।—নিজস্ব চিত্র।

সায়েন্স সিটিতে মেলার উদ্বোধনে রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।—নিজস্ব চিত্র।

শুরু হল চতুর্দশ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। শুক্রবার সায়েন্স সিটিতে এই মেলার উদ্বোধন করে রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, ব্যবসায়িক কারণেই দেশ-বিদেশ থেকে বিভিন্ন সংস্থা কলকাতার এই মেলাকে বেছে নিয়েছে। তাঁর দাবি, তাদের এই আগ্রহ প্রমাণ করছে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা কতটা।

এই বাণিজ্য মেলায় যোগ দিয়েছে বাংলাদেশ, তাইল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, মিশর-সহ ১৭টি দেশ। অংশগ্রহণ করেছে দেশের মোট ১৯টি রাজ্য। সব মিলিয়ে প্রায় ৪০০টি সংস্থা এই মেলায় নিজেদের পণ্য ও পরিষেবা তুলে ধরেছে। মেলার আয়োজক বণিকসভা বেঙ্গল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অম্বরীশ দাশগুপ্তের দাবি, ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করার জন্য এই মেলার মঞ্চ ক্রমশ জনপ্রিয় হচ্ছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy