একই সঙ্গে গোল্ড বন্ডের দাম এবং স্বর্ণ জমা প্রকল্পের (গোল্ড মানিটাইজেশন স্কিম) সুদের হার ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। মঙ্গলবার শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, গোল্ড বন্ডের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম হবে ২,৬৮৪ টাকা। গত সপ্তাহে (২৬-৩০ অক্টোবর) ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের গড় দামের ভিত্তিতেই এই দর স্থির করা হয়েছে। অন্য দিকে, মাঝারি মেয়াদের স্বর্ণ জমা প্রকল্পে (৫-৭ বছর) সুদ হবে ২.২৫%, দীর্ঘ মেয়াদে (১২-১৫ বছর) ২.৫০%। ৫ নভেম্বর গোল্ড কয়েন, গোল্ড বন্ড এবং স্বর্ণ জমা প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।