E-Paper

যৎকিঞ্চিৎ

পোল্যান্ডের সাগরপাড়ের এই অপরূপ পর্যটনকেন্দ্রে যাওয়া নিয়ে বেঁকে বসেছেন বহু মানুষ: শয়তানের গাড়ি চেপে শেষে নরকে গিয়ে মরব?

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ০৮:৪৮

৬৬৬ ‘শয়তানের সংখ্যা’ বলে বিশ্বাস বহু রোমান ক্যাথলিক খ্রিস্টানের, শাস্ত্রেও উল্লেখ আছে। সেই সংখ্যাই যদি দূরপাল্লার বাসের নম্বর হয়ে ওঠে, অস্বস্তি হবে বটে; উপরন্তু বাস যে গন্তব্যে যাচ্ছে, সে-জায়গাটার নামও যখন ‘হেল’! ইংরেজি বানানে একটা ‘এল’ কম, তাতে কী। পোল্যান্ডের সাগরপাড়ের এই অপরূপ পর্যটনকেন্দ্রে যাওয়া নিয়ে বেঁকে বসেছেন বহু মানুষ: শয়তানের গাড়ি চেপে শেষে নরকে গিয়ে মরব? কর্তৃপক্ষ বলছেন, ওটাই তো তুরুপের তাস, থুড়ি, বিপণন-কৌশল!

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

poland

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy