Advertisement
E-Paper

দশম-দ্বাদশ প্র্যাক্টিক্যালের অ্যাডমিট কার্ড প্রকাশ এনআইওএস-এর, কবে থেকে শুরু পরীক্ষা?

অ্যাডমিট কার্ডে পরীক্ষার সময়সূচি, বিষয়ের নাম, পরীক্ষাকেন্দ্রের ঠিকানা, রিপোর্টিং সময়-সহ প্রয়োজনীয় তথ্য দেওয়া রয়েছে। অ্যাডমিট কার্ডে উল্লেখিত পরীক্ষাকেন্দ্র থেকেই পরীক্ষা দিতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৫:৫৪
১৭ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে।

১৭ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল স্কুল অফ ওপেন স্কুলিং-এর (এনআইওএস) তরফে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। ২০২৬-এর ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল) পরীক্ষার জন্য প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড। এনআইওএস-এর ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা যাবে। এনআইওএস-এর তরফে জানানো হয়েছে, এর পর এপ্রিলে প্রকাশ করা হবে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রথমে এনআইওএস-এর ওয়েবসাইটে (sdmis.nios.ac.in) যেতে হবে। সেখান থেকে অ্যাডমিট কার্ডের বিভাগটি পাওয়া যাবে। এর পর পরীক্ষার্থীর এনরোলমেন্ট নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করে ডাউনলোড করতে হবে। পরীক্ষাকেন্দ্রে কার্ডের একটি প্রিন্টআউট সঙ্গে রাখতে হবে।

অ্যাডমিট কার্ডে পরীক্ষার সময়সূচি, বিষয়ের নাম, পরীক্ষাকেন্দ্রের ঠিকানা, রিপোর্টিং সময়-সহ প্রয়োজনীয় তথ্য দেওয়া রয়েছে। অ্যাডমিট কার্ডে উল্লেখিত পরীক্ষাকেন্দ্র থেকেই পরীক্ষা দিতে হবে।

এনআইওএস-এর সময়সূচি অনুযায়ী, দশম ও দ্বাদশের ব্যবহারিক পরীক্ষা ১৭ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার প্রায় সাত সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছে এনআইওএস। তাদের ওয়েবসাইটেই সম্পূর্ণ ফলাফলের তালিকা প্রকাশ করা হবে।

Exam NIOS NIOS Exam 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy