Advertisement
E-Paper

এয়ারপোর্ট অথরিটিতে চাকরি, ৪৬ পদে আবেদন জানানো যাবে ১৩ অক্টোবর থেকে

ইচ্ছুক প্রার্থীরা এএআই-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে https://www.aai.aero/en/careers/recruitment-এই লিঙ্কটিতে ক্লিক করে আবেদন জানাতে পারেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ২১:৪৯
এয়ারপোর্ট অথরিটিতে চাকরি

এয়ারপোর্ট অথরিটিতে চাকরি সংগৃহীত ছবি

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এনই ৪ লেভেল (ফায়ার সার্ভিস), ইলেক্ট্রনিক্সের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ও অ্যাকাউন্টসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এনই ৬ লেভেল-এর পদগুলিতে আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছে। পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা, ছত্তীসগড়, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিম অঞ্চলের যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। ইচ্ছুক প্রার্থীরা এএআই-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে https://www.aai.aero/en/careers/recruitment-এই লিঙ্কটিতে ক্লিক করে আবেদন জানাতে পারেন।

শূন্যপদ

মোট শূন্যপদ ৪৬। তার মধ্যে ২৫ টি অসংরক্ষিত শূন্যপদ রয়েছে। এ ছাড়া সংরক্ষিত পদের মধ্যে এসসি ৩টি, এসটি ৪টি, ওবিসি ৫টি, ইডাব্লিউএস ৩টি, ইএসএম ৬টি শূন্যপদ রয়েছে।

নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দিনগুলি হল-

রেজিস্ট্রেশন ও প্রোফাইল তৈরি করা যাবে- ১২ অক্টোবর

আবেদনপত্র পূরণ সম্পূর্ণ করে জমা দেওয়ার শেষ দিন- ১০ নভেম্বর

আবেদনপত্রের জন্য বরাদ্দ ফি জমা দেওয়ার শেষ দিন-১০ নভেম্বর

অনলাইন পরীক্ষার দিন এখনও ঘোষণা করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স)- এই পদের জন্য ভারত সরকারের কোনও স্বীকৃত বা অনুমোদিত বিশ্ববিদ্যালয়/ বোর্ড থেকে ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, রেডিয়ো ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকা চাই। এ ছাড়া, দু বছরের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাও থাকতে হবে।

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্ট)- এই পদের জন্য বি কম বা অন্য বিষয়ে স্নাতক হতে হবে। ৩ থেকে ৬ মাসের একটি কম্পিউটার ট্রেনিং কোর্সও করতে হবে। এ ছাড়া, দু’বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতাও থাকতে হবে।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস)- এই পদের জন্য দশম শ্রেণি পাশ ছাড়াও ভারত সরকারের কোনও স্বীকৃত বা অনুমোদিত বিশ্ববিদ্যালয়/ বোর্ড থেকে মেকানিক্যাল/ অটোমোবাইল/ ফায়ার নিয়ে দ্বাদশে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। এ ছাড়াও, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়ঃসীমা

পরীক্ষার্থীদের ন্যূনতম ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছর বয়স হতে হবে। এ ক্ষেত্রে, এসসি/ এসটি প্রার্থীদের ৫ বছর, ওবিসি পরীক্ষার্থীদের ৩ বছর, বিভাগীয় পরীক্ষার্থীদের ১০ বছর ও প্রাক্তন সেনার সঙ্গে যুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়।

আবেদন জানানোর ফি

অসংরক্ষিত ও ওবিসি পরীক্ষার্থীদের ফি ১০০০ টাকা। এসসি/ এসটি/ প্রাক্তন সেনাকর্মী/ মহিলা পরীক্ষার্থীদের আবেদন জানানোর জন্য কোনও অর্থ দিতে হবে না। এই অর্থ পরীক্ষার্থীরা অনলাইন মাধ্যমে দিতে পারবেন।

কী ভাবে আবেদন জানাবেন?

১.প্রথমেই এএআই-এর সরকারি ওয়েবসাইট-https://www.aai.aero/-এ যেতে হবে।

২. এর পর সমস্ত তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে।

৩. এ বার লগ ইন করে আবেদন জানাতে হবে।

৪. আবেদন জানানোর সমস্ত তথ্য দিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

৫. এ বার আবেদনপত্র জমা দিয়ে ফি-ও জমা দিতে হবে।

৬. আবেদনপত্রটি ডাউনলোড করে একটি প্রিন্টআউট নিয়ে রাখতে হবে ভবিষ্যতের সুবিধার্থে।

AAI Recruitment Vacant Seats Application application form Airport Authority of India Assistant Job Employment career
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy