Advertisement
E-Paper

পশুচিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষার সুযোগ, কোন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া?

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের রাজীব গান্ধী সাউথ ক্যাম্পাসে পশুচিকিৎসা বিজ্ঞানে স্নাতকোত্তর স্তরের কোর্সের ক্লাস করানো হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩০

ছবি: সংগৃহীত।

পশুচিকিৎসা বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ওই কোর্সের অধীনে ১৬টি বিষয় পড়ানো হবে। আসন সংখ্যা ১৫টি।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার অফ ভেটেরিনারি সায়েন্স (এমভিএসসি)-এ ভর্তি নেওয়া হবে। যে সমস্ত বিষয় মেজ়র কোর্স হিসাবে পড়ুয়ারা বেছে নিতে পারবেন, সেগুলি হল:

অ্যানিমেল জেনেটিক্স, লাইভস্টক প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট, লাইভস্টক প্রোডাক্টস টেকনোলজি, ভেটেরিনারি এক্সটেনশন এডুকেশন, ভেটেরিনারি অ্যানাটমি, ভেটেরিনারি মাইক্রোবায়োলজি, ভেটেরিনারি প্যাথোলজি, ভেটেরিনারি প্যারাসাইটোলজি, ভেটেরিনারি ফার্মাকোলজি, টক্সিকোলজি, ভেটেরিনারি মেডিসিন, ভেটেরিনারি সার্জারি অ্যান্ড রেডিয়োলজি।

সংশ্লিষ্ট কোর্সে ভর্তি হতে আগ্রহীদের ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজ়বেন্ড্রি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতেই হবে। এ ছাড়াও তাঁদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) আয়োজিত ইন্ডিয়া এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন ফর অ্যাডমিশন পোস্ট গ্র্যাজুয়েশন (এআইইইএ পিজি) উত্তীর্ণ হতে হবে। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় মেধা তালিকা তৈরি করবে।

অনলাইনে ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। কাউন্সেলিং শুরু হবে ২৪ ফেব্রুয়ারি, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। ভর্তি হওয়ার আবেদন জানাতে ফি হিসাবে ৯০০ টাকা জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে রাজীব গান্ধী সাউথ ক্যাম্পাসে মার্চ মাস থেকে ওই কোর্সের ক্লাস করানো হবে।

Benaras Hindu University online admission Master in Veterinary Public Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy