আগামিকাল অর্থাৎ ১ ডিসেম্বর, কলকাতা বিশ্ব বিদ্যালয়ে বি কম চতুর্থ সেমিস্টারের ফলাফল প্রকাশ হতে চলেছে। সিবিএস (চয়েস বেসড ক্রেডিট সিস্টেম) এর অধীনে চতুর্থ সেমিস্টারের অনার্স, জেনারেল এবং মেজর বিভাগের পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। ১ ডিসেম্বর দুপুর ২টো ৩০ মিনিট থেকে ফলাফল দেখতে পাবেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
শিক্ষার্থীদের ১২ ডিজিটের এনরোলমেন্ট নম্বর দিয়ে ফলাফল দেখতে হবে। এক নজরে দেখে নিন কী ভাবে দেখতে পাবেন ফলাফল:
- প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের https://www.caluniv.ac.in/ নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে।
- হোম পেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি কম চতুর্থ সেমেস্টারের ফলাফলে যেতে হবে।
- এর পরই শিক্ষার্থীরা লগ ইন পেজ দেখতে পেয়ে যাবেন।
- সেখান থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।
- লগ ইন করার পর রেজাল্ট দেখতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।
- পরবর্তী প্রয়োজনের জন্য রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।
সরাসরি ফলাফল ডাউনলোড করতে পারবেন https://wbresults.nic.in/ , https://exametc.com/result.php এই ওয়েবসাইট থেকে।