Advertisement
E-Paper

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, কী যোগ্যতা প্রয়োজন?

আবেদনকারীদের মধ্যে থেকে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ১৫:৩০
কলকাতা বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নেওয়া হবে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে এই পদে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১ জানুয়ারি ’২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরে কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রি থাকা প্রয়োজন। কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্রাজুয়েট হলেও আবেদন করা যাবে। পাশপাশি, কম্পিউটারে ‘এমএস এক্সেল’, ‘পাওয়ার পয়েন্ট’, ‘ওয়ার্ড’-সহ আরও কাজে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে আগে অন্য কোথাও ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রতি মাসে ২০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনকারীদের মধ্যে থেকে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রস্তুত মেধাতালিকা থেকে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে আবেদনের জন্য প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১৩ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

CU Recruitment 2023 Calcutta University Job Vacancy Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy