Advertisement
E-Paper

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ, কোন পদের জন্য?

প্রতি মাসে ফেলোশিপ বাবদ ১০ হাজার টাকা দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১৬:১৫
কলকাতা বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ে। ‘কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’ বিভাগের জন্য নিয়োগ হবে। বিশেষ প্রোজেক্টের কাজে চুক্তির ভিত্তিতে স্বল্প মেয়াদের জন্য রয়েছে কাজের সুযোগ। প্রতি মাসে ফেলোশিপ বাবদ ১০ হাজার টাকা দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। যদি আগে এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকে, তা হলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখা দরকার। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে। ৪ মে মেল পাঠানোর শেষ দিন। পাশাপাশি, ইন্টারভিউয়ের দিনও আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার। বাছাই করা প্রার্থীদের মেল-এর মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

CU Recruitment 2023 Calcutta University Job Vacancy WB Govt Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy