পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে ফের দ্বাদশের পরীক্ষা বাতিল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। বিজ্ঞপ্তি জারি করে ১২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে বোর্ডের তরফে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, বাহরাইন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে সিবিএসই স্কুলগুলিতে পরীক্ষা বাতিল করা হচ্ছ। ১৪ মার্চের পর পরিস্থিতি খতিয়ে দেখে ফের সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে ১৬ মার্চের পর নির্ধারিত পরীক্ষাগুলি হবে কি না, তা এখনও নিশ্চিত হতে পারল না পরীক্ষার্থীরা।
আরও পড়ুন:
ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ৯, ১০ এবং ১১ মার্চের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল আগেই। ইরানে যৌথ ভাবে হামলা চালাচ্ছে ইজ়রায়েল এবং আমেরিকা। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার দেশগুলিতে স্কুল, কলেজ বন্ধ, জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানাচ্ছে সিবিএসই বোর্ড।