প্লান্ট সায়েন্সেস নিয়ে পিএইচডি করার সুযোগ। ভর্তি নেবে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কেরল। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের বিশেষ শর্তে পিএইচডি কোর্স করার সুযোগ দেওয়া হবে।
কোন বিষয়ে পিএইচডি করার সুযোগ?
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, প্রার্থীরা মোট ২৭টি বিষয় বেছে নিতে পারবেন। এর মধ্যে রয়েছে— যোগ, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, অর্থনীতি, হিন্দি, কন্নড়, মালয়ালম, আইন, ইংরেজি এবং তুলনামূলক সাহিত্য, ভাষাতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, জেনোমিক সায়েন্স, জিয়োলজি, কমার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজ়নেস, কম্পিউটার সায়েন্স, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি, ম্যানেজমেন্ট স্টাডিজ়, প্লান্ট সায়েন্সেস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পলিসি স্টাডিজ়, পাবলিক হেলথ অ্যান্ড কমিউনিটি মেডিসিন, সোশ্যাল ওয়ার্ক, ট্যুরিজ়ম স্টাডিজ়।
আরও পড়ুন:
কারা আবেদন করবেন?
বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত বিভাগের অধীনে পিএইচডি করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আয়োজিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (সিএসআইআর ইউজিসি নেট) উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে তাঁদের জুনিয়র রিসার্চ ফেলোশিপও (জেআরএফ) থাকা প্রয়োজন। তবেই পিএইচডি করার সুযোগ পাবেন প্রার্থীরা।
তবে, ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং জেআরএফ পেয়েছেন— এমন ব্যক্তিদের এমফিল কিংবা চার বছরের স্নাতক ডিগ্রি থাকলেও পিএইচডি-র জন্য আবেদন করতে পারবেন।
কী ভাবে আবেদন করবেন?
অনলাইনে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কেরল-এর ওয়েবসাইট মারফত ভর্তির আবেদনপত্র পাঠানো যাবে। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনপত্র ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত পাঠানোর সুযোগ থাকছে।