রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের কাছে ব্যক্তিগত দাবি জানিয়ে বসলেন অনুকূল রায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এসে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার বলে দিলেন, তিনি ছয় বা সাত নম্বরে ব্যাট করতে চান। দলের সহকারী কোচ শেন ওয়াটসন জানিয়েছেন, বুধবার বরুণ চক্রবর্তী অনিশ্চিত।
বরুণের পরিস্থিতি নিয়ে অনুশীলনের পর ওয়াটসন বলেছেন, ‘‘যন্ত্রণা নিয়েই শেষ দু’ম্যাচ খেলেছে বরুণ। ওর পায়ে এখনও অস্বস্তি রয়েছে। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। চোট নিয়েও খুব ভাল বল করছে। মরসুমের শুরুতে ভাল ফর্মে না থাকলেও দারুণ উন্নতি করেছে বরুণ। আমরা আশা করছি, বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারবে। তবে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ম্যাচের দিন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’’
শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা দলের সঙ্গে যোগ দিলেও খেলাচ্ছে না কেকেআর। বুধবার কি খেলানো হবে ১৮ কোটি টাকা দিয়ে কেনা জোরে বোলারকে? এই প্রশ্নের উত্তরে ওয়াটসন বলেছেন, ‘‘পাথিরানা সম্পূর্ণ ফিট। খেলার জন্য প্রস্তুত। দলের ভারসাম্য বজায় রাখতে গিয়ে প্রথম একাদশে সুযোগ দেওয়া যাচ্ছে না।’’ ওয়াটসন বুঝিয়ে দিয়েছেন রায়পুরেও সম্ভবত ডাগ আউটেই থাকতে হবে পাথিরানাকে।
বরুণের চোট নিয়ে কেকেআর শিবিরে উদ্বেগের সময়ই নতুন দাবি জানিয়ে বসেছেন অনুকূল। মঙ্গলবার দলের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে ঝাড়খণ্ডের অলরাউন্ডার বলেছেন, ‘‘দল প্রথমে ব্যাট করলে, আমি ব্যাট হাতে দলের জন্য আরও বেশি অবদান রাখতে চাই। আবার প্রথমে বল করলেও আমার লক্ষ্য একই থাকবে। ম্যাচের চার ওভার বল করার জন্য আমি প্রস্তুত। ব্যাট বা বল হাতে দলকে যতটা সম্ভব বেশি সাহায্য করাই আমার লক্ষ্য।’’
সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেরা ক্রিকেটার বলেছেন, ‘‘আইপিএলে আমাকে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাট করতে পাঠানো হচ্ছে। খুব বেশি ব্যাট করার সুযোগ পাইনি এখনও। আমার প্রিয় জায়গা ছয় বা সাত। ঘরোয়া ক্রিকেটে ওই জায়গাতেই ব্যাট করি। দল আমাকে আরও উপরে ব্যাট করতে পাঠালেও সমস্যা নেই। ঘরোয়া ক্রিকেটে উপরের দিকে ব্যাট করার অভিজ্ঞতা রয়েছে আমার।’’ অনুকূল আরও বলেছেন, ‘‘পাওয়ার প্লেতেও ব্যাট করেছি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। শুরুর দিকেও ব্যাট করতে পারি। দল যেখানে বলবে আমি সেখানেই ব্যাট করতে প্রস্তুত। তবে পছন্দের জায়গা জিজ্ঞাসা করা হলে, ছয় বা সাত নম্বরই বলব।’’ উল্লেখ্য, ২৭ বছরের অলরাউন্ডারকে সাধারণত ব্যাটিং অর্ডারের আট নম্বরে রাখছেন কেকেআর কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
আপনাকে যদি পাওয়ার প্লেতে বল করতে বলা হয়? অনুকূল বলেছেন, ‘‘সমস্যা নেই। যে কোনও ভূমিকায় দলকে সাহায্য করতে চাই। পাওয়ার প্লেতে বল করার সময় মূল লক্ষ্য থাকে রান নিয়ন্ত্রণে রাখা। অতিরিক্ত রান না দেওয়া। মাঠের বাউন্ডারির দূরত্বের কথা মাথায় রাখা। কোচেরাও নানা পরামর্শ দেন। সেগুলো মাথায় রাখার চেষ্টা করি। ঠান্ডা মাথায় বল করাই লক্ষ্য থাকে আমার।’’ অনুকূল জানিয়েছেন, ঈশান কিশনের নেতৃত্বের ঝাড়খণ্ডের হয়ে খেলে ক্রিকেটার হিসাবে অনেক পরিণত হওয়ার সুযোগ পেয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী