Advertisement
E-Paper

আইআইটি খড়্গপুরে শেখানো হবে অ্যাডভান্সড অ্যাকোয়াকালচার টেকনোলজি, জেনে নিন বিস্তারিত

কৃষি, খাদ্য, মৎস্য বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়ারা ক্লাস করার অগ্রাধিকার পাবেন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৩ ১০:৩৬
IIT Kharagpur

আইআইটি খড়গপুর। ছবি: সংগৃহীত

ইদানিং অ্যাকোয়াকালচার নিয়ে পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন পড়ুয়ারা। কৃষিবিজ্ঞান, মৎস্যবিজ্ঞান বিষয়গুলি নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে রয়েছে পড়াশোনার সুযোগ। সম্প্রতি আইআইটি খড়্গপুরের পক্ষ থেকে অ্যাকোয়াকালচার সম্পর্কিত একটি অনলাইন কোর্স করানো হবে। প্রতিষ্ঠানের এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক গৌরব ধর ভৌমিক।

কোর্সের নাম:

অ্যাডভান্সড অ্যাকোয়াকালচার টেকনোলজি নামের এই কোর্সটিতে স্নাতকোত্তীর্ণ এবং স্নাতকোত্তর পড়ুয়ারা নাম নথিভুক্ত করতে পারবেন। কোর্সটির বিষয়ে বিস্তারিত তথ্য ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং-এর স্বয়ম পোর্টালে রয়েছে।

কোন কোন ক্ষেত্রের পড়ুয়ারা সুযোগ পাবেন?

এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, অ্যাকোয়াকালচার, ফিশারিজ় ইঞ্জিনিয়ারিং কিংবা সায়েন্স বিভাগের স্নাতকোত্তীর্ণ এবং স্নাতকোত্তর পড়ুয়ারা পড়ার সুযোগ পাবেন।

শর্তাবলি:

পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকে অঙ্ক, জীববিদ্যা, পদার্থবিদ্যা থাকা প্রয়োজন।

কোর্সের খুঁটিনাটি:

  • অনলাইনে ক্লাস নেওয়া হবে।
  • ক্লাস শুরু হবে ২৪ জুলাই, ২০২৩।
  • এই কোর্সটি ১২ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হবে।
  • শেষ হবে ১৩ অক্টোবর, ২০২৩।
  • ২৮ অক্টোবর, ২০২৩-এ পরীক্ষা নেওয়া হবে।
  • পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং-এর শংসাপত্র দেওয়া হবে। ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেলেই দেওয়া হবে শংসাপত্র।
  • অনলাইনেই শংসাপত্র দেওয়া হবে।
  • এক হাজার টাকা এগজ়াম ফি হিসাবে জমা দিতে হবে।

পড়ুয়ারা বিনামূল্যে এই কোর্সটি করার সুযোগ পাবেন। নাম নথিভুক্ত করার শেষ দিন ১৮ অগস্ট, ২০২৩। কোর্সটি সম্পর্কে আরও জানতে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং-এর স্বয়ম পোর্টালটি দেখে নিতে পারেন।

IIT Kharagpur Online Course 2023 Indian Institute of Technology Kharagpur Massive Open Online Courses Skill Development Courses for Students
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy