Advertisement
E-Paper

টেট এ ইংরাজি কঠিন? কী ভাবে প্রস্তুতি নেবেন

ইংরেজি বিষয়টির ক্ষেত্রে কী ধরনের পেপার হবে, কতগুলি প্রশ্ন আসবে এবং কী ভাবে তা পড়তে হবে।

সংগৃহীত প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ ১৮:৩৩
টেট পরীক্ষা।

টেট পরীক্ষা। প্রতীকী ছবি।

ডবলুবি প্রাইমারি টেট পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। এই পরীক্ষাটি ডবলুবিবিপিই দ্বারা আয়োজিত হয়। আগামী ১১ ডিসেম্বর, ২০২২ দুপুর ১২টা থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষাটি হবে। আজ আমরা জানবো ইংরেজি বিষয়টির ক্ষেত্রে কী ধরনের পেপার হবে, কতগুলি প্রশ্ন আসবে এবং কী ভাবে তা পড়তে হবে। মোট ১৫০ নম্বর থাকবে এবং প্রশ্নপত্রে ১৫০টি প্রশ্ন থাকবে।

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী ইংরেজি বিষয়টিতে ১৫ নম্বর থাকবে পেডাগগি ও বাকি ১৫ নম্বর থাকবে গ্রামারের উপরে। যে জায়গাগুলিতে জোর দিয়ে পড়তে হবে তা হল:

ক. ইংলিশ ল্যাঙ্গুয়েজ (১৫ নম্বর)

খ. পেডাগগি (১৫ নম্বর)

ক. ইংলিশ ল্যাঙ্গুয়েজ:

ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন

  • দুটি প্যাসেজ, গ্রামার এবং টেস্ট অফ ভোকাবুলারি
  • ডিটারমিনারস
  • সাবজেক্ট-ভার্ব
  • প্রিপোজিশনস
  • টেন্স অ্যান্ড টাইম
  • ফ্রেজাল ভার্বস
  • অক্সিলারি ভার্বস
  • সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস
  • ইডিয়মস
  • সিঙ্গুলার-প্লুরাল
  • জেন্ডার

খ. পেডাগগি:

পেডাগজি ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট:

  • চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ডাইভার্স ক্লাসরুম : ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, এররস অ্যান্ড ডিসঅর্ডার্স।
  • ইন্ট্রোডাকশন টু ইংলিশ ফনোলজি: ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস, সিলেবল ডিভিশন।
  • ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন এল.এস.আর.ডব্লু (লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং)।
  • টিচিং-লার্নিং মেটেরিয়ালস।
  • স্ট্র্যাটেজিস ফর টিচিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস।
  • রেমিডিয়াল টিচিং।
  • লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন।
  • প্রিন্সিপলস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং।
  • রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং; ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাস আ টুল।
  • আ ক্রিটিক্যাল পারস্পেকটিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াজ ভারবালি অ্যান্ড ইন রিটেন ফর্ম।
  • ল্যাঙ্গুয়েজ স্কিলস।

  • টিচিং-লার্নিং মেটেরিয়ালস: টেক্সটবুক, মাল্টিমিডিয়া মেটেরিয়ালস, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস অফ দ্য ক্লাসরুম।

ইংলিশ পেডাগগি-কে রপ্ত করার জন্য উপরিউক্ত চ্যাপ্টারগুলিকে অবশ্যই দেখে যেতে হবে এবং সিটেটের-এর বিগত বছরের প্রশ্নপত্রগুলিকে ভালো করে দেখে নিতে হবে। এছাড়া ছাত্র-ছাত্রীরা ডবলুবি প্রাইমারি টেট-এর পরীক্ষার জন্য বিভিন্ন বই পড়তে পারে যেমন— পিসি দাস, রেন অ্যান্ড মারটিন অথবা পি কে দে সরকারের গ্রামার বই খুব সাহায্যকারী। এছাড়া পেডাগগি পার্টটির জন্য বিএড-এর বই পড়া যেতে পারে। শেষ মূহুর্তের প্রস্তুতি হিসাবে প্রত্যেক দিন রুটিন মাফিক পড়াশোনা করাটা জরুরি এবং পড়ার পাশাপাশি প্রত্যেক দিন মকটেস্ট দেওয়াটাও প্রয়োজন কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে ১৫০টি প্রশ্নের সঠিক উত্তর করতে হলে দরকার প্রত্যেকদিন প্রশ্নোত্তর অনুশীলন করা। এছাড়া সাফল্যকে আরও জোরদার করে তুলতে হলে ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে ‘রাইস স্মার্ট বাংলা’-এর অনলাইন চ্যানেলটিতে যোগ দিয়েই ইউ টিউব-এর মাধ্যমে করতে পারবে টেট-এর ক্লাস। তাই এই প্ল্যাটফর্মটিতে ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।

এই প্রতিবেদনটি ‘রাইস এডুকেশন’-এর পক্ষ থেকে টেট পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে সংকলিত।

TET 2022 TET e Safalyer Chabikathi TET Exam Preparation English
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy