Advertisement
E-Paper

ইগনু-তে কর্মখালি, বেতন ৪০ থেকে ৬০ হাজার টাকা

প্রতি মাসে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ১১:৫১
ইগনু।

ইগনু। ছবি: সংগৃহীত।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ কর্মী নেওয়া হবে। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগের জন্য সিনিয়র কনসাল্ট্যান্ট নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে সম্পূর্ণ সময়ের জন্য। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে আগে কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া:

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে তার আগে প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে প্রথমে ইগনু-র ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে ‘জবস অ্যাট ইগনু’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে গিয়ে অনলাইনে অথবা বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে। ৩১ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। সন্ধ্যা ৬টা পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

IGNOU Recruitment 2023 Govt Job Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy