Advertisement
E-Paper

আইআইটি খড়্গপুরে গবেষণা কর্মী নিয়োগ, কী কী যোগ্যতা প্রয়োজন?

প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েই এই পদে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে কোনও টাকা জমা দিতে হবে না আগ্রহীদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৮:১৯
গবেষণা কর্মী নিয়োগ আইআইটি খড়্গপুরে।

গবেষণা কর্মী নিয়োগ আইআইটি খড়্গপুরে। সংগৃহীত ছবি।

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের জন্য সুখবর! ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে গবেষণার কাজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জুনিয়র রিসার্চ ফেলো পদে প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে হবে এই নিয়োগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুরু হয়েছে নিয়োগের আবেদন প্রক্রিয়াও।

জুনিয়র রিসার্চ ফেলো পদে মোট ২ জনকে নিয়োগ করা হবে। গবেষণা প্রকল্পটির নাম 'সেন্টার অফ এক্সেলেন্স অন এনার্জি অ্যাওয়ার আরবান ইনফ্রাস্ট্রাকচার (ইএফএ)'। প্রকল্পের অর্থ যোগান দেবে কেন্দ্রীয় সরকারের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)-এর বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ। প্রফেসর সিদ্ধার্থ মুখোপাধ্যায় গবেষণার প্রজেক্টটি তত্ত্বাবধান করবেন। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। নিযুক্তরা শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে সর্বাধিক ৩১,০০০ টাকা পর্যন্ত মাসিক ফেলোশিপ পাবেন।

আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষা থেকে শেষ প্রাপ্ত ডিগ্রিতে ৭০ শতাংশ নম্বর-সহ ফার্স্ট ক্লাস, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক ডিগ্রি অথবা পাওয়ার ইলেকট্রনিক্স/ এনার্জি সায়েন্স বা এই সম্পর্কিত অন্য বিষয়ে এমটেক ডিগ্রি থাকতে হবে। যাঁদের এমটেক ডিগ্রি থাকবে তাঁদের গেট-এর নম্বর না থাকলেও চলবে, তবে বিটেক/ বিই পাশ পড়ুয়াদের ক্ষেত্রে গেট-এর নম্বর জরুরি। পাওয়ার ইলেকট্রনিক্স সম্পর্কিত জ্ঞান এই পদের জন্য বিশেষ ভাবে প্রয়োজন। প্রার্থীদের পাওয়ার ইলেকট্রনিক সার্কিটের ডিজ়াইন এবং সিমুলেশন/ পিসিবি ডিজ়াইন এবং হার্ডওয়্যার ভ্যালিডেশন এবং অন্য বিষয়ে জ্ঞান থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েই এই পদে আবেদন জানাতে হবে প্রার্থীদের। আবেদনের শেষ দিন আগামী ২০ মার্চ। আবেদন জানাতে কোনও টাকা জমা দিতে হবে না আগ্রহীদের। গবেষণা প্রকল্পে নিয়োগের বিষয়ে আরও জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে হবে।

IIT Kharagpur Research Recruitment Jobs Employment Junior Research Fellow Project Eligibility job opportunities Research Work Job Vacancy West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy