Advertisement
E-Paper

বিজ্ঞানের একাধিক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ, পিএইচডি-তে ভর্তির বিজ্ঞপ্তি আইএসিএস-এর

গবেষকদের আইএসিএস, সিএসআইআর, ইউজিসি বা ইনস্পায়ার-এর নির্ধারিত নিয়ম মেনে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৫:৩১
IACS

আইএসিএস। ছবি: সংগৃহীত।

যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এর একাধিক বিভাগে পিএইচডি-র সুযোগ। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ‘অটম সেমেস্টার’-এর জন্য পিএইচডি প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। এ জন্য অনলাইনেই গ্রহণ করা হবে আবেদনপত্র।

প্রতিষ্ঠানের বেশ কয়েকটি বিভাগ থেকে পিএইচডি-র সুযোগ মিলবে। এর মধ্যে রয়েছে— অ্যাপ্লায়েড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, মেটিরিয়াল সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেস এবং ফিজ়িক্যাল সায়েন্সেস। এখনও ঘোষণা করা হয়নি মোট আসনসংখ্যা। গবেষকদের আইএসিএস, সিএসআইআর, ইউজিসি বা ইন্সাপায়ার-এর নির্ধারিত নিয়ম মেনে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।

পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। সংরক্ষিতদের জন্য নম্বরের ছাড় থাকবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। এ ক্ষেত্রেও সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়। যোগ্যতার বাকি মাপকাঠি ইউজিসি নির্ধারিত নিয়ম মেনেই স্থির করা হয়েছে।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করা হবে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সব নথি জমা দিতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৬০০ টাকা এবং অসংরক্ষিতদের ১২০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩০ এপ্রিল। যোগ্যতা যাচাইয়ের ইন্টারভিউয়ের সম্ভাব্য দিন ১ বা ২ জুন।

Indian Association for the Cultivation of Science PhD Programme 2026 PhD Admission 2026 PhD Courses
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy