Advertisement
E-Paper

কম্পিউটেশনাল বায়োলজি বিষয়ে পিএইচডি-র সুযোগ! কী ভাবে আবেদন করবেন আগ্রহীরা?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), জম্মু থেকে কম্পিউটেশনাল বায়োলজি-সহ বিভিন্ন বিভাগের অধীনে পিএইচডি করার সুযোগ পাওয়া যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৪:২৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), জম্মু। প্রতিষ্ঠানের বায়োসায়েন্সেস অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে ওই বিষয় নিয়ে পিএইচডি করতে পারবেন পড়ুয়ারা।

এ ছাড়াও প্রতিষ্ঠানের গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, সিভিল, মেটিরিয়ালস, মেকানিক্যাল, কেমিক্যাল, কম্পিউটার সায়েন্স, হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বিভাগের অধীনে পিএইচডি-র সুযোগ পাওয়া যাবে। এ ক্ষেত্রে কোয়ান্টাম কম্পিউটেশন, বায়োফিজ়িক্স, কম্পিউটেশনাল মেকানিক্স, রোবোটিক্স অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস, ডিজ়িটাল ভিএলএসআই ডিজ়াইন অ্যান্ড টেস্ট, মাইক্রোইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই ডিজ়াইন, হাইড্রলিক্যাল মডেলিং, টিস্যু ইঞ্জিনিয়ারিং, ন্যানোবায়োটেকনোলজি-এর মতো বিষয় নিয়ে কাজ করা যাবে।

ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, বিজ্ঞান, ফার্মাসি শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরেরা উল্লিখিত বিভাগের অধীনে পিএইচডি করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট), ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট-এর (জিপ্যাট) মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Advertisement

আগ্রহীরা ৩০০ টাকা আবেদনমূল্য জমা দিয়ে নাম নথিভুক্ত করতে পারেন। আবেদনের জন্য ২০ এপ্রিল পর্যন্ত অনলাইন পোর্টাল চালু থাকছে। বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

Indian Institute of Technology online admission PhD Programme 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy