ইঞ্জিনিয়ারিং শাখার বাছাই করা বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ আইআইটি প্রতিষ্ঠানে। বায়োটেকনোলজি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভস বিষয়ে স্নাতকোত্তর স্তরের কোর্স করানো হবে।
উল্লিখিত বিষয় নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহীদের সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, বায়োটেকনোলজি বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও তাঁদের গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তবেই, পড়ুয়ারা উল্লিখিত বিষয় নিয়ে ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতকের পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
দু’বছরের এমটেক কোর্সটিতে ভর্তি হওয়ার পর প্রতি মাসে ১২,৪০০ টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে। আগ্রহীরা অনলাইন পোর্টাল মারফত আবেদনের সুযোগ পাবেন। আবেদনমূল্য হিসাবে ২০০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের পোর্টাল ১৭ এপ্রিল পর্যন্ত চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এর পর কাউন্সেলিং-এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে আইআইটি, মান্ডি।