Advertisement
E-Paper

১৭ মে জেইই অ্যাডভান্সড, প্রকাশ করা হল অ্যাডমিট কার্ড, কোন কোন কোর্সে ভর্তি হওয়া যাবে?

দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নেওয়া হয়ে থাকে। জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জ্যাব)-এর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট পরীক্ষাটি হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৪:৩৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২০২৬-এর জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) অ্যাডভান্সড-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), রুরকির তরফে জানানো হয়েছে ১১ মে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নেওয়া হয়ে থাকে। জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জ্যাব)-এর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট পরীক্ষাটি হয়। জেইই মেন পাশ করার পর পড়ুয়ারা দেশের ২৩টি আইআইটি প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য জেইই অ্যাডভান্সড্‌ দিয়ে থাকেন। উল্লিখিত প্রতিষ্ঠান ছাড়াও জেইই অ্যাডভান্সড্‌ পাশ করার পর আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইএসইআর-এর বিভিন্ন প্রতিষ্ঠান, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি-এ ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়।

কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

প্রথমে jeeadv.ac.in এই ওয়েবসাইটে যেতে হবে।

‘হোমপেজ’ থেকে অ্যাডমিট কার্ড লেখা লিঙ্কে যেতে হবে।

সেখানে রেজিস্ট্রেশন নম্বর, ফোন নম্বর এবং জন্মতারিখের তথ্য দিলেই পাওয়া যাবে অ্যাডমিট কার্ড।

পরবর্তী প্রয়োজনের জন্য সেটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন।

জেইই অ্যাডভান্সড আয়োজিত হতে চলেছে ১৭ মে। ওই দিন পর্যন্ত অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। জেইই মেন-এ উত্তীর্ণ প্রায় আড়াই লক্ষের বেশি পরীক্ষার্থী জেইই অ্যাডভান্সড্‌ দিতে পারবেন। সংশ্লিষ্ট পরীক্ষার পাঠ্যক্রমে এনসিইআরটি-র একাদশ এবং দ্বাদশের পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতের নানা বিষয় থাকবে। ১৭ মে দু’টি অর্ধে পরীক্ষা হতে চলেছে। ওই দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রথমার্ধ এবং দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দ্বিতীয়ার্ধের পরীক্ষা নেওয়া হবে।

ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক), ব্যাচেলর অফ আর্কিটেকচার (বিআর্ক), ব্যাচেলর অফ সায়েন্স (বিএস), ডুয়াল ডিগ্রি বিটেক এমটেক, ডুয়াল ডিগ্রি বিএস এমএস, ইন্টিগ্রেটেড মাস্টার অফ টেকনোলজি, ইন্টিগ্রেটেড বিএস এমএস, ডুয়াল ডিগ্রি বিটেক এমবিএ কোর্সে ভর্তি হওয়া যায় এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে।

JEE Advanced
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy