৮ মে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। সপ্তাহ না ঘুরতেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল। ১৪ মে ফলঘোষণা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরে সংসদের অফিসে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। আগামী ১৪ মে বেলা সাড়ে ১০টা নাগাদ জানা যাবে ফলাফল।
সংসদ সূত্রে জানা গিয়েছে, ওই দিন বেলা ১১টা থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। কোন কোন ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে, সেই তথ্যও প্রকাশ করা হয়েছে শিক্ষা সংসদের তরফে।
কী ভাবে দেখবেন ফলাফল?
প্রথমে https://result.wb.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।
এর পরই ফলাফল দেখার পাতাটি খুলে যাবে।
সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
তা হলেই পড়ুয়ারা দেখতে পেয়ে যাবেন ফল।
পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে রাখা যেতে পারে।
যদিও স্কুল থেকেই পাওয়া যাবে আসল মার্কশিট এবং শংসাপত্র।
আরও পড়ুন:
এ বছর প্রথম উচ্চ মাধ্যমিকে একই সঙ্গে তিন ধরনের পরীক্ষা হয়েছিল। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি, তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতিতে হয় উচ্চ মাধ্যমিক। ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন স্কুলে এই পরীক্ষা চলে। এ বছর উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১। এর মধ্যে উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪। দ্বিতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছে ৫৯ হাজার ৪৫২ জন। আর পুরনো নিয়মে পরীক্ষার্থী ১৫৪৯৫ জন। পরীক্ষা হবে মোট ২১০৩ টি পরীক্ষাকেন্দ্রে।
চতুর্থ সেমেস্টার পরীক্ষা হয় ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত। আর পুরনো নিয়মে পরীক্ষা হয় সকাল ১০টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত। চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পড়ার জন্য প্রশ্নপত্র এবং ওএমআর শিট দেওয়া হয়। রাজ্যের মোট স্পর্শকাতরকেন্দ্র ছিল১০৪ টি।