Advertisement
E-Paper

স্নাতকের পর বিএলআইএসসি-র সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, শুরু আবেদন গ্রহণ প্রক্রিয়া

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য বিএলআইএসসি কোর্সে ভর্তি নেওয়া হবে। আবেদনের জন্য পড়ুয়াদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক (অনার্স বা মেজর) হতে হবে ৫০ নম্বর-সহ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৪:১৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গ্রন্থাগারকেই কর্মস্থল বানাতে চাইলে জরুরি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়াশোনা করা। যে কোনও বিষয়ে স্নাতক হওয়ার পর এই বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে। সম্প্রতি স্নাতক স্তরে (বিএলআইএসসি) ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিএলআইএসসি কোর্সে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক (অনার্স বা মেজর) হতে হবে ৫০ নম্বর-সহ। পাশাপাশি দ্বাদশের পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ। সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য আবেদনকারীর দ্বাদশ, স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে গুরুত্ব দেওয়া হবে। তবে যাঁদের লাইব্রেরি সায়েন্সে কোনও সার্টিফিকেট কোর্স রয়েছে, তাঁদের ক্ষেত্রে সেই কোর্সে প্রাপ্ত নম্বরকেও গুরুত্ব দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১ জুন। প্রবেশিকায় বসার আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ৬ জুন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Jadavpur University
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy