Advertisement
E-Paper

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক ও প্রশিক্ষক নিয়োগ করবে কেন্দ্রীয় বিদ্যালয়

‘ওয়াক ইন ইন্টারভিউয়ের’ মাধ্যমে হিন্দি, ইংরেজি, রসায়ন, পদার্থবিদ্যা, গণিত, ইতিহাস-সহ আরও কিছু বিভাগে নিয়োগ করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ১৬:১৬
শিক্ষক হওয়ার সুযোগ।

শিক্ষক হওয়ার সুযোগ। ছবি: সংগৃহীত।

শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই শিক্ষক হওয়ার সুযোগ। চুক্তির ভিত্তিতে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করতে চলেছে আসানসোলের কেন্দ্রীয় বিদ্যালয়। সম্প্রতি সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

‘ওয়াক ইন ইন্টারভিউয়ের’ মাধ্যমে হিন্দি, ইংরেজি, রসায়ন, পদার্থবিদ্যা, গণিত, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, এডুকেশন কাউন্সিলর, নার্স, যোগ শিক্ষক, নাচের প্রশিক্ষক-সহ আরও বিভাগে নিয়োগ করা হবে।

প্রতিটি পদে আবেদনের জন্য বয়স প্রয়োজনীয় বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হওয়া দরকার। শিক্ষক পদে আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি, বিএড-এর ডিগ্রি থাকা প্রয়োজন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজ জানা থাকলে অগ্রাধিকার পাবেন সেই প্রার্থী। এ ছাড়াও বাকি পদগুলিতে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন প্রক্রিয়া:

আসানসোলের কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে ইচ্ছুক প্রার্থীকে। বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ১৮ মার্চে বিকেল ৪টের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার।

গুরুত্বপূর্ণ তারিখ:

২২ এবং ২৪ মার্চ ইন্টারভিউ হবে। সকাল ৮টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের। সঙ্গে পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি রাখা দরকার।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আসানসোলের কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।

Kendriya Vidyalaya Sangathan Asansol Teacher Teaching Job Recruitment State Goverment Govt Job WB Govt Jobs India West Bengal Vacancy Eligibility
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy