Advertisement
E-Paper

কলকাতা পুরসভায় কর্মখালি, ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ

শূন্যপদ রয়েছে ৮৯টি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৪ হাজার টাকা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৩ ১৬:০৩
কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভা। ছবি: সংগৃহীত।

কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন-র ওয়েবসাইটে।

স্বাস্থ্য দফতরের তরফে চুক্তিভিত্তিক ভাবে কর্মী নিয়োগ করা হবে। মেডিক্যাল অফিসার পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ রয়েছে ৮৯টি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৪ হাজার টাকা। আবেদনের জন্য প্রার্থীর যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, ১ বছরের ইন্টার্নশিপের শংসাপত্র থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে নাম নথিভুক্ত থাকাও দরকার। আবেদনকারীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।

২২ মে সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ হবে। ঐ দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি-সহ বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে। আবেদনপত্র সংগ্রহ করার জন্য প্রার্থীদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। ইন্টারভিউয়ের দিন পূরণ করা আবেদনপত্র, বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।

KMC Recruitment 2023 kolkata municipal corporation Job Vacancy WB Govt Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy