পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (হিডকো)-এ কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে হিডকোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে।
নিয়োগ হবে কিউরেটর/ জেনারেল ম্যানেজার পদে। মোট শূন্যপদ রয়েছে ২টি। অবসরপ্রাপ্তদের কাজের সুযোগ দিচ্ছে হিডকো। যে সমস্ত প্রার্থী সদ্য রাজ্য সরকার অধীনস্থ সংস্থায় জয়েন্ট সেক্রেটারি পদে কাজ করে অবসর গ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ’২৩ অনুযায়ী ৬২ বছরের মধ্যে হওয়া দরকার।
আরও পড়ুন:
আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীকে তাঁর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, কাজের অভিজ্ঞতা-সহ প্রয়োজনীয় নথি জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর (অ্যাডমিন)-কে উদ্দেশ করে ‘হিডকো ভবন’-এর ঠিকানায় (বিশ্ব বাংলা সরণি, ৩ নম্বর রোটারি, নিউ টাউন, কলকাতা ৭০০১৫৬) পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ মে ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত। ২৬ মে-এর পর আর কোনও আবেদনপত্র জমা নেওয়া হবে না।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।