Advertisement
E-Paper

চিকিৎসায় পদার্থবিদ্যার প্রয়োগ বিষয়ে গবেষণা কী ভাবে হয়? মিলতে পারে শেখার সুযোগ

ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইসার), ভুবনেশ্বরের সেন্টার ফর মেডিক্যাল অ্যান্ড রেডিয়েশন ফিজ়িক্স-এ ওই বিষয়ে গবেষণার পদ্ধতি শেখার সুযোগ পেতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পদার্থবিদ্যার তত্ত্ব ব্যবহার করে কী ভাবে মানবশরীরের রোগ নির্ণয় এবং নিরাময় নিয়ে গবেষণা চলছে। সেই কাজ কী ভাবে নবীন গবেষকেরা করতে পারবেন, কোন বিষয়ে দক্ষতা বৃ্দ্ধির প্রয়োজন— সে সবই শেখাবেন বিশেষজ্ঞেরা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইসার), ভুবনেশ্বর সামার ইন্টার্নশিপের মাধ্যমে ওই বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ দেবে। প্রতিষ্ঠানের সেন্টার ফর মেডিক্যাল অ্যান্ড রেডিয়েশন ফিজ়িক্স-এর অধীনে প্রশিক্ষণ নিতে পারবেন আগ্রহীরা।

তবে, রেডিয়েশন ফিজ়িক্স বিষয়ে যাঁরা বর্তমানে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, তাঁরাই ওই ইন্টার্নশিপে যোগদানের সুযোগ পাবেন। মোট দু’মাসের জন্য বাছাই করা পড়ুয়ারা প্রশিক্ষণ নিতে পারবেন। গবেষণার খুঁটিনাটি, প্রজেক্ট ওয়ার্ক-এর কাজ শেখার সুযোগ থাকছে। ওই প্রতিষ্ঠানে বর্তমানে যে সব বিষয়ে গবেষণা চলছে, সেই সব প্রকল্পের কাজ কী ভাবে হচ্ছে, তা-ও জানতে পারবেন পড়ুয়ারা।

এ ছাড়াও প্রার্থীরা বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, কম্পিউটার সায়েন্সেস, আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস, ফিজ়িক্যাল সায়েন্সেস, ম্যাথ্‌মেটিক্যাল সায়েন্সেস এবং হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বিভাগের অধীনে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। ইন্টার্নশিপ চলাকালীন বাছাই করা পড়ুয়াদের প্রতি মাসে ৫,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

পড়ুয়াদের আগে তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানের থেকে নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এ ছাড়াও যে বিভাগের অধীনে গবেষণার কাজ শিখতে চান, সেই বিভাগের বিশেষজ্ঞের অনুমোদন থাকা দরকার। ওই সমস্ত নথির সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র জমা দিয়ে আবেদনের প্রক্রিয়া অনলাইনে সম্পূর্ণ করতে পারবেন। ১০ এপ্রিল পর্যন্ত আবেদন পাঠানো যাবে। বাছাই করা প্রার্থীদের নাম ২০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে জানানো হবে।

Internship 2026 Skill Development Courses for Students Training Session
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy