Advertisement
E-Paper

ভূমিকম্পপ্রবণ এলাকায় নিরাপদ বাড়ি তৈরি! গবেষণার সুযোগ এনআইটি তিরুচিরাপল্লীতে

ভূমিকম্পপ্রবণ এলাকায় কম খরচে হালকা ও নিরাপদ বাড়ি কী ভাবে তৈরি করা যায়, তা নিয়েই বিশেষ গবেষণা করছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), তিরুচিরাপল্লী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৮:২৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভূমিকম্পপ্রবণ এলাকায় কম খরচে হালকা ও নিরাপদ বাড়ি কী ভাবে তৈরি করা যায়, তা নিয়েই বিশেষ গবেষণা করছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), তিরুচিরাপল্লী।

প্রতিষ্ঠানের তরফে দেওয়া হবে প্রশিক্ষণ। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অর্থানুকুল্যে চালিত প্রকল্পে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। যোগ দিতে পারবেন বি. টেক. (ব্যাচেলর অফ টেকনোলজি) অথবা বি. ই. (ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং) পাঠক্রমে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ চূড়ান্ত বর্ষের পড়ুয়ারা। দু’মাসের প্রশিক্ষণ। স্টাইপেন্ডও দেওয়া হবে মাসে পাঁচ হাজার টাকা করে।

করবেন কী ভাবে?

Advertisement

তিরুচিরাপল্লী ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি পাঠাতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ এপ্রিল। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

NIT Internship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy