Advertisement
E-Paper

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর! প্রবেশিকার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ

১১ থেকে ১৩ মার্চ পরীক্ষার জন্য এনটিএ-র তরফে প্রকাশ করা হয়েছে অ্যাডমিট কার্ড। ২০২৬-এর কুয়েট পিজি ৬ মার্চ থেকে শুরু হয়ে ২৭ মার্চ পর্যন্ত চলবে। এনটিএ-র তরফে একসঙ্গে সব পরীক্ষার অ্যাডমিট কার্ড অবশ্য প্রকাশ করা হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৩:০৬
১১ থেকে ১৩ মার্চ পরীক্ষার অ্যাডমিট কার্ড।

১১ থেকে ১৩ মার্চ পরীক্ষার অ্যাডমিট কার্ড। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে প্রকাশ করা হল ২০২৬-এর কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েশন (কুয়েট পিজি)-এর অ্যাডমিট কার্ড। ১১ থেকে ১৩ মার্চ পরীক্ষার জন্য এনটিএ-র তরফে প্রকাশ করা হয়েছে অ্যাডমিট কার্ড।

২০২৬-এর কুয়েট পিজি ৬ মার্চ থেকে শুরু হয়ে ২৭ মার্চ পর্যন্ত চলবে। এনটিএ-র তরফে একসঙ্গে সব পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়নি। এর আগে ১০ মার্চ পরীক্ষা পর্যন্তই অ্যাডমিট কার্ড পেয়েছিলেন পরীক্ষার্থীরা। ৩৭টি বিষয়ে কম্পিউটার-বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা হবে। ভারত ও বিদেশ মিলিয়ে ২৯২টি শহরে পরীক্ষা আয়োজিত হয়েছে। যার মধ্যে ১৬টি আন্তর্জাতিক পরীক্ষাকেন্দ্র রয়েছে।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রথমে পরীক্ষার্থীদের এনটিএ কুয়েট পিজি-র ওয়েবসাইট (exams.nta.nic.in/cuet-pg)-এ যেতে হবে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে। তা হলেই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, পরীক্ষার দিন, সময়, কেন্দ্র-সহ প্রয়োজনীয় বিষয়গুলি উল্লেখ করা রয়েছে।

এনটিএ-এর তরফে জানানো হয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনও সমস্যা হলে, বা তথ্যগত ভুল বা অসঙ্গতি থাকলে এনটিএ-এর হেল্পডেস্কের সঙ্গে যোগাযোগ করতে হবে। এনটিএ-এর ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বর অথবা ইমেল আইডি-তে অভিযোগ জানাতে হবে।

NTA National Testing Agency
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy