Advertisement
E-Paper

চলতি বছরে নিট পিজি পরীক্ষা দেবেন? শুরু হল আবেদন প্রক্রিয়া

মেডিক্যালের এমডি/ এমএস/ পিজি ডিপ্লোমা কোর্সে ভর্তির এই প্রবেশিকা পরীক্ষাটি আগামী মার্চ মাসে আয়োজিত হবে। পরীক্ষার্থীরা কী ভাবে রেজিস্টার করবেন?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ১৭:০৭
নিট পিজি ২০২৩।

নিট পিজি ২০২৩। প্রতীকী ছবি।

গত বৃহস্পতিবারই ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস) জানিয়েছিল ২০২৩-এর নিট পিজি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। শনিবার, ৭ জানুয়ারি বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, চলতি বছরে পরীক্ষার আবেদন প্রক্রিয়া শনিবার দুপুর থেকেই শুরু করা হবে। বিজ্ঞপ্তিটি এনবিইএমএস-এর ওয়েবসাইট https://natboard.edu.in/-এ দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

চলতি বছরে মেডিক্যালের এমডি/ এমএস/ পিজি ডিপ্লোমা কোর্সে ভর্তির এই প্রবেশিকা পরীক্ষাটি আগামী মার্চ মাসে আয়োজিত হবে। শনিবারের বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার আবেদন প্রক্রিয়া শনিবার দুপুর ৩টে থেকে শুরু হয়ে আগামী ২৭ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করার জন্য পরীক্ষার্থীরা সময় পাবেন ৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

পরীক্ষা সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে পরীক্ষার্থীরা এনবিইএমএস-এর সঙ্গে ০২২-৬১০৮৭৫৯৫ ফোন নম্বরে অথবা https://exam.natboard.edu.in/communication.php?page=main-পোর্টালের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

প্রসঙ্গত, পরীক্ষাটি আগামী ৫ মার্চ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। তার আগে পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ২৭ ফেব্রুয়ারি এবং পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ৩১ মার্চের মধ্যে।

পরীক্ষার্থীরা কী ভাবে রেজিস্টার করবেন?

১. প্রথমেই এনবিইএমএস-ওয়েবসাইট-https://natboard.edu.in/-এ যেতে হবে।

২. এর পর হোমপেজে 'নিট পিজি ২০২৩'-এর লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. লিঙ্কে ক্লিক করার পর পরীক্ষার্থীদের আবেদনপত্রটি পূরণ করে আবেদনমূল্য-সহ জমা দিতে হবে।

৪. পরীক্ষার্থীরা এর পর কনফার্মেশন পেজটি ডাউনলোড করে তার একটি প্রিন্ট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

NEET PG 2023 Registration Application Medical Post Graduation Entrance Examination NBEMS doctor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy