Advertisement
E-Paper

নিট ইউজি: আজই শেষ দ্বিতীয় রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া

নিট ইউজি কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বরাদ্দ টাকা জমা দেওয়ার শেষ দিন আজই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২২ ১২:০৪
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিট ইউজি কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বরাদ্দ টাকা জমা দেওয়ার শেষ দিন আজই। বিকাল ৩টে পর্যন্ত সময়সীমা রাখা হয়েছে। এমনটাই জানানো হয়েছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)-এর বিজ্ঞপ্তিতে। যে সব প্রার্থী কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডে আবেদনের টাকা এখনও পর্যন্ত জমা করেননি, তাঁদের কাছে আর মাত্র কয়েক ঘণ্টা রয়েছে। এমসিসি-র সরকারি ওয়েবসাইট mcc.nic.in -এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনের বরাদ্দ টাকা জমা দিতে পারবেন। এবং যে সকল প্রার্থী ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করে নিয়েছেন, তাঁরা বিকল্প বাছাই নিশ্চিত করতে পারবেন ৮ নভেম্বর রাত ১১.৫৫ এর মধ্যে।

মেডিক্যাল ও ডেন্টাল প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রার্থীদের তথ্য যাচাইকরণ প্রক্রিয়া চলবে ৭ ও ৮ নভেম্বর। এবং দ্বিতীয় রাউন্ডের জন্য আসন বরাদ্দ করা হবে ৯ ও ১০ নভেম্বর। আসন বরাদ্দের ফলাফল প্রকাশ করা হবে ১১ নভেম্বর।

NEET UG NEET doctor Counseling Registration Fee Undergraduate Course Collage Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy