Advertisement
E-Paper

ফের সুযোগ পেল মেডিক্যাল কলেজগুলি, ১৫ এপ্রিলের মধ্যে নিট পিজি-তে ভর্তির তথ্য জমা দেওয়ার নির্দেশ এনএমসি-র

পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা, ডক্টর অফ মেডিসিন, মাস্টার অফ সার্জারি, সুপার স্পেশ্যালিটি মেডিসিন এবং সুপার স্পেশ্যালিটি সার্জারি বিভাগে যে সকল পড়ুয়া ভর্তি হয়েছেন তাদের সমস্ত তথ্য পোর্টালে জমা করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৩:৩৬
১৫ এপ্রিলের মধ্যে জমা করতে হবে পড়ুয়াদের ভর্তির সব তথ্য।

১৫ এপ্রিলের মধ্যে জমা করতে হবে পড়ুয়াদের ভর্তির সব তথ্য। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) ২০২৫-এর চিকিৎসাবিদ্যায় স্নাতকোত্তর অর্থাৎ নিট পিজি-তে ভর্তির সমস্ত তথ্য জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করল। এনএমসি-র অনলাইন পোর্টালে তথ্য আপলোড করতে গিয়ে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে হয় বেশ কয়েকটি মেডিক্যাল কলেজকে। তার জন্যই দিনক্ষণ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোর্টালে তথ্য জমা করার শেষ দিন ছিল ৮ এপ্রিল। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ এপ্রিল পর্যন্ত তথ্য জমা করার সুযোগ পাবে মেডিক্যাল কলেজগুলি। পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা, ডক্টর অফ মেডিসিন, মাস্টার অফ সার্জারি, সুপার স্পেশ্যালিটি মেডিসিন এবং সুপার স্পেশ্যালিটি সার্জারি বিভাগে যে সকল পড়ুয়া ভর্তি হয়েছেন, তাদের সমস্ত তথ্য পোর্টালে জমা করতে হবে। আর এই নির্দেশ দেশের সমস্ত মেডিক্যাল কলেজের জন্যই প্রযোজ্য।

তাদের এনএমসি-র দেওয়া অনলাইন পোর্টালে লগ-ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। সেখানে ‘অ্যাডমিশন আপলোড ডেটা’ লিঙ্কে গিয়ে তথ্য জমা দিতে হবে। পাশাপাশি জানানো হয়ছে, নিট পিজি-র ভর্তির প্রক্রিয়া মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং এনএমসি-র গাইডলাইন মেনে করতে হবে। পড়ুয়াদের সমস্ত তথ্য একেবারে সঠিক হতে হবে।

Advertisement

যদি কোনও প্রতিষ্ঠান নিয়ম অমান্য করে, তা হলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে এনএমসি। ভুল তথ্য জমা পড়লে বা কোনও প্রতিষ্ঠান তথ্য জমা না দিলে, পড়ুয়ার ভর্তি বাতিল করা হবে বলেও জানানো হয়েছে।

Admission 2026 Medical Admission NEET PG
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy