ন্যাশনাল স্কুল অফ ওপেন স্কুলিং-এর (এনআইওএস) তরফে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। ২০২৬-এর লিখিত পরীক্ষার জন্য প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড। এনআইওএস-এর ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা যাবে।
এনআইওএস তরফে জানানো হয়েছে, যে সকল পরীক্ষার্থী আবেদনমূল্য এবং সমস্ত তথ্য সঠিক ভাবে জমা দিয়েছেন শুধুমাত্র তাঁরাই অ্যাডমিট কার্ড পাবেন। সঠিক তথ্য ও টাকা জমা দেওয়ার পরও যদি অ্যাডমিট কার্ড না পাওয়া যায়, তা হলে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
আরও পড়ুন:
অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রথমে এনআইওএস-এর ওয়েবসাইটে (sdmis.nios.ac.in) যেতে হবে। সেখান থেকে অ্যাডমিট কার্ডের বিভাগটি পাওয়া যাবে। এর পর পরীক্ষার্থীর এনরোলমেন্ট নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করে ডাউনলোড করতে হবে। পরীক্ষাকেন্দ্রে কার্ডের একটি প্রিন্টআউট সঙ্গে রাখতে হবে।
অ্যাডমিট কার্ডে পরীক্ষার সময়সূচি, বিষয়ের নাম, পরীক্ষাকেন্দ্রের ঠিকানা, রিপোর্টিং সময়-সহ প্রয়োজনীয় তথ্য দেওয়া রয়েছে। অ্যাডমিট কার্ডে উল্লেখিত পরীক্ষাকেন্দ্র থেকেই পরীক্ষা দিতে হবে।