Advertisement
E-Paper

কলেজগুলির জন্য খুলছে নতুন পোর্টাল, নতুন বিষয়ে পঠনপাঠন শুরুর অনুমতি মিলবে অনলাইনেই

১৮ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে এই পোর্টালে আবেদন করতে পারবে কলেজগুলি। subjectaffiliation.wb.gov.in পোর্টালের মাধ্যমে খুব সহজেই সরকার ও সরকার পোষিত কলেজগুলি নতুন বিষয় চালু করার জন্য আবেদন করতে পারবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২২
গ্রাফিক: আনন্দবাজার ডট কম

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

স্কুল স্তরের শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্য অনলাইন ফাইল ট্র্যাকিং ব্যবস্থা চালু করেছে বিদ্যালয় শিক্ষা বিভাগ। এ বার সরকার এবং সরকার পোষিত কলেজগুলিতে নতুন বিষয় অনুমোদনের জন্য উচ্চশিক্ষা দফতর চালু করতে চলেছে বিশেষ পোর্টাল।

১৮ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে এই পোর্টালে আবেদন করতে পারবে কলেজগুলি। subjectaffiliation.wb.gov.in পোর্টালের মাধ্যমে খুব সহজেই সরকার ও সরকার পোষিত কলেজগুলি নতুন বিষয় চালু করার জন্য আবেদন করতে পারবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাজমাধ্যমে জানিয়েছেন, আবেদন করার পর দ্রুত ও নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেবে উচ্চশিক্ষা বিভাগ। প্রযুক্তিকে ব্যবহার করে স্বচ্ছ এবং দ্রুত নাগরিক সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে তাঁর দাবি।

উল্লেখ্য, স্কুলের ক্ষেত্রে বহু আবেদন জেলা স্কুল পরিদর্শকের অফিসে পড়ে থাকে। তা যাতে পড়ে না থাকে, তাই ফাইল ট্রাকিং সিস্টেম চালু করেছে স্কুল বিদ্যালয় বিভাগ।

জেলা বিদ্যালয় পরিদর্শকদের অফিসে জমা দেওয়া শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আবেদন কোন পর্যায়ে আটকে রয়েছে, তা জানতেই এই অনলাইন ফাইল ট্রাকিং ব্যবস্থা চালু করা হয়েছে।

Subject College E-Portal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy