Advertisement
E-Paper

নেট বা সেট দেবেন? রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিশেষ কোর্সের সুযোগ

এটি চার মাসের একটি টেনিং কোর্স। সপ্তাহে শনি এবং রবিবার হবে। কোর্স মূল্য ৬ হাজার টাকা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ১৬:৩৮
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

নেট বা সেট পরীক্ষা যে সমস্ত পড়ুয়া দিতে চান, তাঁদের জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিশেষ কোর্সের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

‘ইউজিসি নেট অ্যান্ড ডব্লুবিসিএসসি সেট ইন হিউম্যানিটিজ় অ্যান্ড কমার্স’। এই কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। নেট/ সেট পেপার ১ পড়ানো হবে। এটি চার মাসের একটি টেনিং কোর্স। সপ্তাহে শনি এবং রবিবার হবে। কোর্স মূল্য ৬ হাজার টাকা। অগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কোর্স চলবে। ভর্তির জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর হতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী আসন সংখ্যা সীমিত। 'আগে এলে আগে পাবেন’ নীতির ভিত্তেতি ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। ইচ্ছুক শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিটি দেখতে প্রথমে রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গেলে যাবতীয় তথ্য জানা যাবে এই বিষয়ে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র, প্রয়োজনীয় নথি এবং আবেদনমূল্য জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। আবেদনের কোনও সময়সীমার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।

এ ছাড়াও এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কার্যালয়েও যোগাযোগ করতে পারেন ইচ্ছুক শিক্ষার্থীরা। অথবা, বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বরেও যোগাযোগ করা যেতে পারে।

Rabindra Bharati University Admission 2023 Course
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy