Advertisement
E-Paper

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নেওয়া হবে, বেতন ৫০ হাজারের উপরে

আবেদনকারীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। নিয়োগের পর প্রতি মাসে ৫৭,৭০০ টাকা করে দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৫:৪২
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

২টি পদে কর্মী নেওয়া হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

সেকশন অফিসার এবং সহকারী অধ্যাপক (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোশ্যাল ওয়ার্ক বিভাগে সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। সম্পূর্ণ সময়ের জন্য চুক্তির ভিত্তিতে এই ২টি পদে নিয়োগ হবে। কাজের মেয়াদ থাকবে ১ বছর।

সেকশন অফিসার পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য/ গণিত/ পরিসংখ্যানে স্নাতক হওয়া দরকার। সংশ্লিষ্ট বিভাগে আগে অন্য কোথাও ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ৪০ বছরের উপরে বয়স হতে হবে আবেদনকারীর। নিয়োগের পর প্রতি মাসে ৪২,৬০০ টাকা করে দেওয়া হবে।

সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতকোত্তর হওয়া প্রয়োজন। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া দরকার। আবেদনকারীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। নিয়োগের পর প্রতি মাসে ৫৭,৭০০ টাকা করে দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্টে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করা দরকার। এর পর আবেদনের জন্য বরাদ্দ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। শেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দেওয়া প্রয়োজন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ এপ্রিল ’২৩।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

RBU Recruitment 2023 Rabindra Bharati University Jobs Recruitment Vacancy Job Vacancy Emplyment Govt Job WB Govt Jobs university
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy