উচ্চ মাধ্যমিকের পর পেশাভিত্তিক বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ। পড়ুয়ারা ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন-এ (বিবিএ) নিয়ে স্নাতক স্তরে ভর্তি হতে পারবেন। রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম টেকনোলজি-র তরফে ওই কোর্সটি করানো হবে।
জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সটির পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। ওই কোর্সটি তিন বছরের মধ্যে সম্পূর্ণ হতে চলেছে। কোর্সের ক্লাস প্রতিষ্ঠানের বেঙ্গালুরুর ক্যাম্পাসে করানো হবে।
৬০ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁরা উল্লিখিত বিষয়টি নিয়ে পড়ার সুযোগ পাবেন। তবে, তাঁদের প্রতিষ্ঠানের নিজস্ব প্রবেশিকায় পাশ করতে হবে। পাশাপাশি, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করে নেবেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
তবে, যাঁরা জয়েন্ট ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (জেআইপিএমএটি) কিংবা কমন ইউনিভার্সিটি এন্ট্রানস্ টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট (কুয়েট ইউজি) পাশ করেছেন, তাঁদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।
আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। ১০ এপ্রিলের মধ্যে আবেদন পাঠানো প্রয়োজন। ১২ এপ্রিল প্রবেশিকা নেওয়া হবে। প্রবেশিকায় উত্তীর্ণেরা রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম টেকনোলজি-তে ১৭ এপ্রিল ইন্টারভিউ দিতে আসবেন। কোন ক্যাম্পাসে যেতে হবে, তা প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। মেধাতালিকা ২৯ এপ্রিল প্রকাশ করা হবে।