Advertisement
E-Paper

ফোটোনিক্স-এ এমটেক করার সুযোগ, বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া আবশ্যক, কী ভাবে আবেদন?

গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণেরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি থেকে ৪১টি বিষয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) করার সুযোগ পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১২:৪২

ছবি: সংগৃহীত।

ফোটোনিক্স নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি। ওই প্রতিষ্ঠানের তরফে সংশ্লিষ্ট বিষয়টি মাস্টার অফ টেকনোলজি (এমটেক) কোর্সের অধীনে পড়ানো হবে। ভর্তি হতে আগ্রহীদের পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, অপটোইলেকট্রনিক্স, বায়োমেডিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের মধ্যে যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন।

কোন বিভাগে ভর্তি নেওয়া হবে?

২০২৬-২৭ শিক্ষাবর্ষে এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট টেকনোলজিস অ্যান্ড ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিস অ্যান্ড ডিজ়াইন, মেশিন ইন্টালিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিজ়াইন অ্যান্ড টেকনোলজি, অ্যাটমোস্ফেরিক ওশনিক সায়েন্স টেকনোলজি, মলিকিউলার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মলিকিউলার ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, রক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড অপটিক্স, ফাইবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনস্ট্রুমেন্ট টেকনোলজি-সহ মোট ৪১টি বিষয়ে এমটেক করার সুযোগ দেওয়া হচ্ছে।

কারা ভর্তি হতে পারবেন?

বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকেরা উল্লিখিত বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন। তবে, এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট টেকনোলজিস অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তি হওয়ার জন্য পদার্থবিদ্যা কিংবা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও সুযোগ পাবেন। তবে, প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।

আবেদনের শর্ত:

অনলাইনে আইআইটি, দিল্লির পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের পোর্টাল ২১ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত চালু থাকবে। দু’বছরের স্নাতকোত্তর স্তরের কোর্সের ক্লাস ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে।

IIT Delhi PG Admission 2026 Online Applications Academic programme
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy