Advertisement
E-Paper

পেট পরিষ্কার হবে, গরমে শরীরও ঠান্ডা থাকবে বিশেষ এই ফলের গুণে, তা দিয়ে বানিয়ে নিন শরবত

গরমে শরীর ঠান্ডা রাখবে ফলের শরবত। ফলটির আর কী গুণ আছে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৮:২৮
How Bael Sharbat Keeps Your Body Naturally Cool

ছবি: সংগৃহীত।

তাপমাত্রার পারদ চড়া মানেই পেটের সমস্যা শুরু। খাওয়ায় অরুচি। দৈনন্দিন খাদ্যাভ্যাসে সামান্য এদিক-ওদিক হওয়া মানেই বদহজম। তাই গরমের দিনে শরীর ঠান্ডা রাখা দরকার। জল খাওয়া জরুরি ঠিকই, কিন্তু দিনে আর কতটা জল খাওয়া যায়? গরমে শরীর ঠান্ডা রাখতে বরং নিয়ম করে চুমুক দিতে পারেন বেলের শরবতে। পাকা বেল ফাইবারে পূর্ণ, মিষ্টি। এই ফলে মেলে বি ভিটামিন, ভিটামিন সি, ফসফরাস, ক্যালশিয়ামের মতো খনিজ। বেলের শাঁস দিয়ে তৈরি ঠান্ডা শরবত শুধু গরমে স্বস্তিদায়ক নয়, পেটের স্বাস্থ্যের জন্যও ভাল। কী কী উপকারিতা এর?

শরীর ঠান্ডা রাখে: ফ্রিজে রাখা ঠান্ডা শরবত শুধু গরমের তেষ্টা মেটায় না, তৃপ্তিদায়কও। শরীর ঠান্ডা রাখে। তা ছাড়া, প্রাকৃতিক শর্করা থাকায় শরীরে শক্তি জোগাতেও সাহায্য করে।

হজমে সাহায্য করে: প্রচুর পরিমাণে ফাইবার থাকে এতে। ফাইবার, খাবার হজমে সাহায্য করে, অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে। বিশেষত গরমে বদ হজমের সমস্যা হলে বা পেটের সমস্যা থাকলে বেলের শরবত খাওয়া ভাল।

পেট পরিষ্কারে সাহায্য করে: পেট পরিষ্কার না হলে অম্বল-গ্যাসের সমস্যা হতে পারে। প্রচুর ফাইবার থাকায়, বেলের শরবত পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। শরীর থেকে দূষিত পদার্থ বার করে দিতেও এটি কার্যকর।

ফাইবার থাকায়, এই ফল হার্ট থেকে ডায়াবেটিক রোগীরাও স্বচ্ছন্দে খেতে পারেন। তবে উপকারী হলেও, যে কোনও শরবত খুব বেশি খাওয়া ঠিক নয়। স্বাস্থ্যের কথা ভাবলে, বাদ দিতে পারেন কৃত্রিম চিনিও।

Bael sharbat Bael pana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy