Advertisement
E-Paper

বিতর্ক প্রতিযোগিতা বা কর্মশালা, কোন প্রতিষ্ঠানে, কোন বিষয়ে আলোচনা! জেনে নিন বিস্তারিত

এ বারের শিক্ষার কড়চায় থাকল এমন কিছু অনুষ্ঠানের খোঁজখবর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

রাজ্যের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে নানা বিষয়ে কর্মশালা বা আলোচনাসভার আয়োজন করা হয়। পাশাপাশি, বক্তৃতাসভা এবং বিবিধ প্রতিযোগিতারও আয়োজন করা হয় প্রতিষ্ঠানের তরফে। এ বারের শিক্ষার কড়চায় থাকল এমন কিছু অনুষ্ঠানের খোঁজখবর।

১। একবিংশ শতাব্দীর প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কর্মশালা—

বিশ্বায়নের যুগে প্রযুক্তির কল্যাণে বদলে গিয়েছে দেশের প্রশাসনিক ব্যবস্থা। সরকারি প্রতিষ্ঠান এবং আমলাদের কাজের পরিধিও তাই অনেকটাই বেড়েছে। এ বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়ে কর্মশালার আয়োজন করা হবে।

কোথায় হবে— অফলাইনে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধীন স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ়-এ।

কবে— ২৩ থেকে ২৫ মার্চ।

কত দিন চলবে— তিন দিন।

কারা আবেদন করতে পারবেন— স্নাতক চূড়ান্ত বর্ষের পড়ুয়া থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, সমাজবিদ্যা, আইন, ডেভেলপমেন্ট স্টাডিজ় বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তরেরা। এ ছাড়াও আগ্রহী এমফিল, পিএইচডি গবেষক বা এই বিষয়ে আগ্রহী অন্য পেশাদারেরা।

আবেদনের শেষ দিন— ১০ মার্চ।

২। মেটিরিয়াল এবং বায়োলজিক্যাল সায়েন্সেস-এর কর্মশালা—

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিসার্চ ইন ন্যানোসায়েন্স এবং ন্যানোটেকনোলজির তরফে দু’টি কর্মশালার আয়োজন করা হবে। একটি— ‘ফটোলুমিনেসেন্স: ফান্ডামেন্টালস অ্যান্ড অ্যাপ্লিকেশন্স’। অন্যটি— ‘ইনফ্রারেড স্পেক্ট্রোস্কোপি অ্যান্ড ন্যানোমেটিরিয়ালস’।

কোথায় হবে— অফলাইনে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সেন্টারে।

কবে— প্রথম কর্মশালাটি চলবে ৬ থেকে ৯ এপ্রিল পর্যন্ত। অন্যটির আয়োজন করা হবে ১০ এবং ১১ এপ্রিল।

কত দিন চলবে— দুই থেকে তিনদিন।

কারা আবেদন করতে পারবেন— যাঁরা মেটিরিয়াল এবং বায়োলজিক্যাল সায়েন্সেস-এর বিষয়গুলি নিয়ে গবেষণা করছেন।

আবেদন কী ভাবে— অনলাইনে, ই-মেল মারফত।

৩। পুনর্ব্যবহারযোগ্য শক্তি এবং সুস্থায়ী কাঠামো নিয়ে কর্মশালা—

আইআইটি খড়্গপুর ও ব্রিটেনের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ভাবে কর্মশালার আয়োজন করবে। বিশেষজ্ঞেরা পুনর্ব্যবহারযোগ্য শক্তি এবং সুস্থায়ী উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। যোগদানকারীদের হাতেকলমে নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। থাকবে আলোচনার পরিসরও।

কোথায় হবে— আইআইটি খড়্গপুরের ক্যাম্পাসে।

কবে— ৭ থেকে ১৫ মার্চ।

কত দিন চলবে— ন’দিন।

কারা আবেদন করতে পারবেন— ইঞ্জিনিয়ারিং, আইন, ম্যানেজমেন্ট বা আইনের স্নাতক, স্নাতকোত্তর পড়ুয়া থেকে গবেষক এবং শিক্ষকেরা।

আবেদন কী ভাবে— অনলাইনে।

৪। রাশিবিজ্ঞান সংক্রান্ত শিক্ষা এবং বিশ্লেষণ নিয়ে কর্মশালা—

রাশিবিজ্ঞান সংক্রান্ত নানা বিষয় নিয়ে আইএসআই কলকাতার তরফে কর্মশালার আয়োজন করা হবে। যাঁরা বাস্তব জীবনে বিশ্লেষণী ‘চ্যালেঞ্জ’-এর সম্মুখীন হবেন, তাঁরা রাশিবিজ্ঞানের আধুনিক পদ্ধতিগুলি কাজে লাগিয়ে উপকৃত হবেন।

কোথায় হবে— আইএসআই, কলকাতা ক্যাম্পাসে।

কবে— ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি।

কত দিন চলবে—চারদিন।

কারা আবেদন করতে পারবেন— শিক্ষাবিদ, গবেষক থেকে পেশাদারেরা। তাঁদের রাশিবিজ্ঞান, গণিত, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স বা সম্পর্কিত ক্ষেত্রে স্নাতকোত্তর হওয়া জরুরি।

আবেদন কী ভাবে— অনলাইনে।

৫। বিতর্ক প্রতিযোগিতা—

বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের তরফে আয়োজন করা হবে আন্তঃকলেজ-বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার। বিষয়— ‘সমাজমাধ্যম মানুষকে আরও সংযুক্ত করেছে।’

কোথায় হবে— প্রতিষ্ঠানেই।

কবে— ৭ মার্চ দুপুর ১২টা থেকে।

প্রবেশমূল্য—নেই।

কারা আবেদন করতে পারবেন— কলেজ-বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়ারা।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— ৪ মার্চ।

Workshops seminar Jadavpur University Calcutta University
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy