Advertisement
E-Paper

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় কাজের সুযোগ! কোন পদে, কত বেতন?

কর্মী চাইছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। প্রথমে দু’বছরের জন্য, পরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়তে পারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ১৭:০৭
স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া।

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)-তে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

জুনিয়র কনসালট্যান্ট পদের জন্য প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। পারফর্ম্যান্স এব‌ং মনিটরিং-এর জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নেওয়া হবে। প্রথমে দু’বছরের জন্য, পরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়তে পারে।

আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া দরকার। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিই/ বিটেক ডিগ্রি থাকতে হবে। প্রতি মাসে বেতন হবে ৮০,২৫০ টাকা থেকে ১ লক্ষ টাকা।

আবেদন প্রক্রিয়া:

ইচ্ছুক চাকরিপ্রার্থীকে প্রথমে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। শেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। ২৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত আবেদন পাঠানো যাবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সাই-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Sports Authority of India SAI Jobs Recruitment Vacancy Eligibility Govt Job WB Govt Jobs Sports India West Bengal Kolkata Consultant Application
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy