Advertisement
E-Paper

দ্বাদশের পর স্নাতক নয়! ডিপ্লোমা করতে চাইলে সুযোগ মিলতে পারে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে

ভাস্কর্য এবং সাঁওতালি লোক সংস্কৃতির উপর ‘সেলফ ফিন্যান্সিং’ ডিপ্লোমা কোর্স করানো হবে। আসনসংখ্যা ৬৬। ভর্তি হওয়ার জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৯:০৮
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়।

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

দ্বাদশ শ্রেণির পর স্নাতকের পরিবর্তে অল্প সময়ের কোনও কোর্স করার ইচ্ছে থাকলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে মিলতে পারে সুযোগ।

এক বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। ‘সেলফ ফিন্যান্সিং ডিপ্লোমা প্রোগ্রাম’-এ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। ভাস্কর্য এবং সাঁওতালি লোক সংস্কৃতির উপর সেলফ ফিন্যান্সিং ডিপ্লোমা কোর্স করানো হবে। আসনসংখ্যা ৬৬। ভর্তি হওয়ার জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ভাস্কর্যের ক্ষেত্রে কোর্স মূল্য ৯৪৫০ টাকা এবং সাঁওতালি লোক সংস্কৃতির ক্ষেত্রে ৫৪৫০ টাকা প্রয়োজন।

আবেদন করবেন কী ভাবে?

ইচ্ছুক শিক্ষার্থীদের প্রথমে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। ভর্তি মূল্য বাবদ ১০০ টাকা দিতে হবে। শেষে সম্পূর্ণ আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ই-মেল আইডিতে জমা দিতে হবে। ২৯ মে আবেদনপত্র পাঠানোর শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy