Advertisement
E-Paper

দ্বাদশের পর আইন নিয়ে পড়বেন? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া

২০২৬ থেকে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ৫ বছরের কোর্স। আবেদনের জন্য শিক্ষার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৭:৫৬
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

১৪ মে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। পাশাপাশি অন্য বোর্ডের সমতুল্য পরীক্ষারও ফলপ্রকাশ হয়েছে। দ্বাদশের পর আইন নিয়ে পড়ার ইচ্ছে থাকলে খোঁজ নেওয়া যেতে পারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ইন্টিগ্রেটেড বিএ এলএলবি (ব্যাচেলর অফ ল) কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।

২০২৬ থেকে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ৫ বছরের কোর্স। আবেদনের জন্য শিক্ষার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে ৪৫ শতাংশের বেশি নম্বর। আগ্রহীদের বয়স ১ জুলাই, ২০২৬-এ ২০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

কী ভাবে আবেদন করবেন?

অনলাইনে আবেদন করতে হবে। সে জন্য প্রার্থীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কের সাহায্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা দিতে হবে। ১ জুন পর্যন্ত ভর্তির আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy