Advertisement
E-Paper

প্রাথমিকে স্পেশ্যাল এডুকেটর নিয়োগ পরীক্ষার ফলঘোষণা! উত্তীর্ণ ২০০-র বেশি প্রার্থী

২২ ফেব্রুয়ারি বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশ্যাল এডুকেটর নিয়োগের পরীক্ষা গ্রহণ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের নির্দেশে স্থায়ী স্পেশ্যাল এডুকেটর নিয়োগের পথে হাঁটছে সরকার। শূন্যপদ রয়েছে ২৩০৮টি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ২২:৩৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

প্রাথমিকে স্পেশ্যাল এডুকেটর নিয়োগের জন্য টেট (টিচার এলিজিবিলিটি টেস্ট)-এর ফলপ্রকাশ হল সোমবার। উত্তীর্ণ হয়েছেন ২০১ জন।

২২ ফেব্রুয়ারি বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশ্যাল এডুকেটর নিয়োগের পরীক্ষা গ্রহণ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের নির্দেশে স্থায়ী স্পেশ্যাল এডুকেটর নিয়োগের পথে হাঁটছে সরকার। শূন্যপদ রয়েছে ২৩০৮টি। মোট পরীক্ষার্থী ছিলেন ৩২৮৫ জন। পরীক্ষায় বসেছিলেন ২৭৭৯ জন। সোমবার সন্ধ্যা ৭টা থেকে পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের নম্বর দেখতে পারছেন শিক্ষক পদপ্রার্থীরা।

২০২৫-এর ১৫ সেপ্টেম্বর ২,৩০৮টি শূন্যপদে স্পেশ্যাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ। প্রাথমিকের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, যে সব প্রার্থী আবেদন করবেন তাঁদের আরসিআই অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএলএড স্পেশ্যাল কোর্স করা বাধ্যতামূলক। এঁদের পড়ানোর জন্য ছ’মাসের প্রশিক্ষণ থাকতে হবে।

WBBPE TET WB Teachers Special Educator
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy