Advertisement
E-Paper

আগামী ৮ ও ১০ অক্টোবরের নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ ইউজিসি-র

যাঁরা এই পরীক্ষা দুটিতে বসবেন, তাঁরা তাঁদের অ্যাডমিট কার্ড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন।পরীক্ষার আগেই এই অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের সংগ্রহ করতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ১৪:৫৮
নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ ইউজিসি-র

নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ ইউজিসি-র সংগৃহীত ছবি

জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ) আগামী ৮ ও ১০ অক্টোবর আয়োজিত ইউজিসি নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল। যাঁরা এই পরীক্ষা দুটিতে বসবেন, তাঁরা তাঁদের অ্যাডমিট কার্ড সরকারি ওয়েবসাইট ugcnet.nta.nic.in. থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

পরীক্ষার আগেই এই অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের সংগ্রহ করতে হবে এবং পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে সেটি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

পরীক্ষার্থীরা কী ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?

১. প্রথমেই সরকারি ওয়েবসাইট- ugcnet.nta.nic.in-এ যেতে হবে।

২. এ বার হোমপেজে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে লিঙ্কটি দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে।

৩. এর পর লগ ইন ডিটেলস অর্থাৎ অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং অন্য তথ্য দিলেই অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাওয়া যাবে।

৪. এ বার পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিজেদের কাছে সযত্নে রাখতে হবে এবং পরীক্ষার দিন সেটি পরীক্ষাকেন্দ্রে নিয়ে হবে।

UGC NET Admit Card National Testing Agency Examination Academics career Teaching Job Education Employment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy