Advertisement
E-Paper

পড়ুয়ারা হাতেকলমেই শিখতে পারবেন সমাজকল্যাণমূলক কাজ, প্রশিক্ষণ দেবে ইউনিসেফ

রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ এই সংস্থা গড়ে উঠেছে ১৯৪৬ সালে, যা বিশ্বের ১৯০টিরও বেশি দেশে শিশুদের অধিকার রক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টির দিকে নজর দেওয়ার কাজে নিয়োজিত থাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৯

ছবি: সংগৃহীত।

সমাজের প্রান্তিক মানুষদের বঞ্চনার ভাবনা অনেককেই নাড়া দেয়। মানবকল্যাণের ভাবনা থেকেই অনেকে বেছে নেন সমাজসেবার কাজ। এ ক্ষেত্রে আগে থেকেই প্রশিক্ষণ পেলে কর্মক্ষেত্রে বেশ খানিকটা অগ্রাধিকারও মেলে। বিশ্বের প্রথম সারির সংস্থা ইউনাইটেড নেশনস চিল্ড্রেন্স ফান্ড (ইউনিসেফ) পড়ুয়াদের সেই সুযোগই দিচ্ছে।

রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ এই সংস্থা গড়ে উঠেছে ১৯৪৬ সালে, যা বিশ্বের ১৯০টিরও বেশি দেশে শিশুদের অধিকার রক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টির দিকে নজর দেওয়ার কাজে নিয়োজিত থাকে। প্রান্তিক বা যুদ্ধবিধ্বস্ত এলাকায় হিংসার হাত থেকে শিশুদের সুরক্ষিত রাখার কাজও তাদেরই।

এই সংস্থাই চলতি বছরে পড়ুয়াদের প্রশিক্ষণ দেবে। হাতেকলমে শেখাবে বাস্তব জগতে জনহিতকারী এবং উন্নয়নমূলক কাজকর্মের খুঁটিনাটি। ইউনিসেফ-এর পেশাদারদের থেকেই জেনে নেবে বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও।

সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পাবেন স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি গবেষকেরা। তাঁদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।

সংস্থায় আংশিক বা পূর্ণ সময়ের ইন্টার্নশিপ করা যাবে। বিশ্বজুড়ে ইউনিসেফের বিভিন্ন কার্যালয়ে ন্যূনতম ৬ থেকে ২৬ সপ্তাহ পর্যন্ত চলবে প্রশিক্ষণ। থাকবে বৃত্তির ব্যবস্থা বা অন্য সুযোগসুবিধাও। আগ্রহীরা ইউনিসেফের ওয়েবসাইট থেকে আবেদনের বাকি শর্তাবলির বিষয়ে জানতে পারবেন।

United Nations Childrens Fund UNICEF Internship for Indian Students short term internships 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy