Advertisement
E-Paper

বিশ্ববভারতী থেকে স্নাতকোত্তর! শুরু হয়েছে প্রবেশিকার আবেদন গ্রহণ প্রক্রিয়া

বাংলা, গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, শিক্ষা, অর্থনীতি, ওড়িয়া, পরিবেশবিজ্ঞান, রাশিবিজ্ঞান, ইতিহাস, ইতালিয় ভাষা ও সাহিত্য-সহ নানা বিষয়ে মাস্টার অফ সায়েন্স এবং মাস্টার অফ আর্টস পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৭:০৯
বিশ্ববভারতী।

বিশ্ববভারতী। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী স্নাতকতোত্তর স্তর পড়ার সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে, ভর্তির আগে উত্তীর্ণ হতে হবে বিশেষ প্রবেশিকা পরীক্ষায়। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট (কুয়েট পিজি) উত্তীর্ণ হতে হয়।

বাংলা, গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, শিক্ষা, অর্থনীতি, ওড়িয়া, পরিবেশবিজ্ঞান, রাশিবিজ্ঞান, ইতিহাস, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, ভুগোল, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, অ্যানিমেল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, জার্মান, ফ্রেঞ্চ, ইতালি-সহ আরও একাধিক বিষয়ে মাস্টার অফ সায়েন্স এবং মাস্টার অফ আর্টস পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা চাই আবেদন প্রক্রিয়া সম্পন্নের জন্য।

যে কোনও বিভাগেই ভর্তি হওয়া যাবে কুয়েট পিজি উত্তীর্ণ হয়েই। প্রবেশিকায় বসার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে কুয়েট পিজি ভর্তির আবেদন প্রক্রিয়াতে যাওয়া প্রয়োজন। এর পর অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৪ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Advertisement

উল্লেখ্য, ২০২৬-এর মার্চ মাসে কুয়েট পিজি নেওয়া হবে। দেশের ২৯২টি এবং বিদেশের ১৬টি শহরে ওই পরীক্ষা হতে চলেছে। এর মধ্যে রাজ্যের ১৩টি শহরে পরীক্ষাকেন্দ্র থাকছে। কম্পিউটার বেসড টেস্ট-এর মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

CUET PG
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy