Advertisement
E-Paper

নয়া ফৌজদারি আইনের বিশেষ পাঠ দেবে ডব্লিউবিএনইউজেএস! আবেদনের শেষ দিন কবে?

আগামী ২০-২৭ মার্চ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে এই বিষয়। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত ক্লাস চলবে। আসনসংখ্যা ৬৫।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৪
WBNUJS

ডব্লিউবিএনইউজেএস। ছবি: সংগৃহীত।

পরিবর্তন এসেছে দেশের ফৌজদারি আইন ব্যবস্থায়। ঔপনিবেশিক যুগের ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পিনাল কোড এবং ফৌজদারি আইন বা সিআরপিসি-সহ বেশ কিছু বিধিতে বদল আনা হয়েছে। পরিবর্তে এসেছে ভারতীয় ন্যায়সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় শিক্ষা অধিনিয়মের মতো বিধি।

নয়া ফৌজদারি আইনের খুঁটিনাটি জানাতে উদ্যোগী ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (ডব্লিউবিএনইউজেএস)।

নতুন ফৌজদারি আইন সংক্রান্ত এই অ্যাডভান্স কোর্সটি সাতদিনের। আগামী ২০ থেকে ২৭ মার্চ বিশ্ববিদ্যালয়েই পড়ানো হবে এই বিষয়। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে ক্লাস। আসনসংখ্যা ৬৫।

নয়া ফৌজদারি আইনবিধিতে কী ভাবে দ্রুত ন্যায়বিচার দেওয়া যায়, ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতিশীল হওয়া যায়, প্রযুক্তির উন্নতিকে কাজে লাগিয়ে কী ভাবে বিচারব্যবস্থাকে আরও কার্যকরী করা যায়, তার উপরেই জোর দেওয়া হয়েছে। সাতদিনের এই কোর্সেও তাই নয়া আইনবিধির সমস্ত খুঁটিনাটি এবং পুরনো আইনের সঙ্গে এর পার্থক্য বিস্তারিত ভাবে পড়ানো হবে।

ফৌজদারি আইন নিয়ে আগ্রহী অনেকেই এই পাঠক্রমে ভর্তির সুযোগ পাবেন। যে পড়ুয়ারা আইন, ফরেন্সিক সায়েন্স বা এ সম্পর্কিত বিষয়ে পড়াশোনা করছেন, তাঁরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও জুডিশিয়াল অফিসার, পুলিশ অফিসার, উকিল, পেশাদার ফরেন্সিক বিশেষজ্ঞ, শিক্ষক এবং গবেষকেরা আবেদন করতে পারবেন।

কোর্সে ‘আগে এলে আগে পাবেন’ পদ্ধতিতে যোগ্যতা যাচাই করে ভর্তি নেওয়া হবে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। আগামী ২০ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। রেজিস্ট্রেশন মূল্য ৫,০০০ টাকা। দেরিতে আবেদনপত্র জমা দিলে দিতে হবে ৬,০০০ টাকা রেজিস্ট্রেশন মূল্য। সে ক্ষেত্রে আবেদনের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি। এ বিষয়ে বিস্তারিত মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

West Bengal National University of Juridical Sciences short term courses 2026 certificate courses 2026 Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy