Advertisement
E-Paper

ম্যানেজার পদে কর্মী নিয়োগ করবে হিডকো, আবেদন করবেন কী ভাবে?

ইচ্ছুক আবেদনকারীকে তাঁর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, কাজের অভিজ্ঞতা-সহ প্রয়োজনীয় নথি জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর (অ্যাডমিন)-কে উদ্দেশ করে ‘হিডকো ভবন’-এর ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১২:১৫
হিডকো।

হিডকো। ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গ হাউজিং ইনফস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (হিডকো)-এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হিডকোর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য দেখুন।

ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে আবেদনের জন্য প্রার্থীকে রাজ্যের কোনও সরকারি দফতরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন জানানোর শেষ দিন ৬ জানুয়ারি ২০২৩-এর বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন পদ্ধতি:

ইচ্ছুক আবেদনকারীকে তাঁর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, কাজের অভিজ্ঞতা-সহ প্রয়োজনীয় নথি জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর (অ্যাডমিন)-কে উদ্দেশ করে ‘হিডকো ভবন’-এর ঠিকানায় (বিশ্ব বাংলা সরণি, ৩ নম্বর রোটারি, নিউ টাউন, কলকাতা ৭০০১৫৬) পাঠিয়ে দিতে হবে। ৬ জানুয়ারি বিকাল ৫টার পর আর কোনও আবেদনপত্র জমা নেওয়া হবে না।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে হিডকো-র ওয়েবসাইটটি দেখুন https://www.wbhidcoltd.com/।

HIDCO Job Recruitment Eligibility Vacancy Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy